সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৭ জুলাই, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র ধনু রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ মূলা এবং পূর্বাশাঢ়া নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। ত্রয়োদশী তিথির বিশেষ দিনটিতে বিরাজ করছে বৈধৃতী এবং বিস্কুম্ভ যোগ। এদিকে আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৫ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার দানশীল স্বভাব ছদ্মবেশে আশীর্বাদ হিসেবে প্রমাণিত হতে পারে। লোভ থেকে আজ নিজেকে মুক্ত করতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনার প্রিয়জনদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। ভালোবাসার প্রতিদান ভালোবাসা এবং রোমান্স দিয়ে দেওয়া উচিত। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। আজ আপনার অনুপস্থিতিতে সবকিছু স্বাভাবিকভাবে চলবে। কোনও বিশেষ কারণে যদি সমস্যা দেখা দেয় তাহলে সহজেই তার সমাধান করতে পারবেন আজ।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং সৎ সঙ্গ রাখার চেষ্টা করুন।
বৃষ রাশি: কফি পান করা থেকে বিরত থাকতে হবে আজ। বিশেষ করে হৃদরোগীদের জন্য। আজ আপনি কারও সাহায্য করাই অর্থ উপার্জন করতে পারবেন। তরুণদের সঙ্গে জড়িত কার্যকলাপে অংশ নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ ঘুমানোর জন্য দিনটি ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভ্রমণ উপভোগ করতে পারবেন। একসাথে সময় কাটানোর জন্য আজকের দিনটি দুর্দান্ত।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে জাফরান মাখানো হলুদ মিষ্টি এবং জাফরানের পায়েস খেতে হবে এবং তা গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করতে হবে।
মিথুন রাশি: গুরুত্বপূর্ণ কিংবা আপনজনদের সঙ্গে দেখা করার সময় ঘাবড়াবেন না। আজ আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করা আজ আপনার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। বাচ্চারা আপনার দিনটাকে খুব কঠিন করে তুলবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে দিনটি খুব একটা ভালো কাটবে না। রোমান্টিক পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। সঙ্গী আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা করবে। আজ আপনার প্রিয় কাজগুলি করা উচিত। জীবনসঙ্গীর কাছ থেকে পাওয়া বিশেষ উপহার আপনার মনকে ভালো করবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য কোনও যোগ্য ব্যক্তিকে বই কিংবা পড়ার সামগ্রী দান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার উদার স্বভাব আপনার জন্য আনন্দের মুহূর্তে আনবে। নতুন আর্থিক চুক্তি চূড়ান্ত হতে পারে এবং সেখান থেকে আপনি লাভবান হতে পারেন। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে না। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকেও দিনটি খুব একটা ভালো নয়। আজ যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেছিলেন সে আপনার বিশ্বাস ভাঙতে পারে। কর্মক্ষেত্রে মানুষের সঙ্গে মেলামেশার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। সেমিনার বা প্রদর্শনীগুলি আজ আপনাকে নতুন তথ্য দিতে পারে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বাড়িতে টিনের বাক্স গঙ্গাজল বা কোনও তীর্থস্থানে জল রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার মানসিক চাপ কমানোর জন্য পরিবারের সদস্যদের সাহায্য নেওয়া উচিত। তাদেরকে সমর্থন করতে হবে। আবেগ দমন করবেন না। অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ এই রাশির জাতক জাতিকাদের। অর্থ সংগ্রহ করতে পারবেন। কারণ পুরনো ঋণ ফেরত পেতে পারেন। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য তহবিল উপার্জন করতে পারেন। দিনের শেষে হঠাৎ করে কোনও সুসংবাদ গোটা পরিবারের জন্য আনন্দ বয়ে আনবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সূর্য মন্ত্র জপ করার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ অন্যদের প্রশংসা করার মাধ্যমে আপনি সাফল্য উপভোগ করতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকলেও টাকা অপচয় না করা উচিত। আজ আপনার জীবনসঙ্গী কিংবা প্রেমিকার কাছ থেকে কোনও সুসংবাদ বা বার্তা পাবেন যা গোটা পরিবারকে আনন্দিত করবে। আজ জীবন সঙ্গীর সাথে সময় কাটাতে পারেন। জীবনসঙ্গী আপনাকে খুশি রাখার জন্য অনেক কিছু করতে পারে। আজ আপনার নিজের যোগ্যতা প্রদর্শনের সুযোগ আসবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে নরসিংহ চলিশা এবং আরতি পাঠ করার চেষ্টা করুন।
তুলা রাশি: সতেজ বোধ করার জন্য আজ ভালোভাবে বিশ্রাম নেওয়া উচিত। আজ কমিশন, লভ্যাংশ এর থেকে লাভবান হতে পারেন। মনোরম বা চমৎকার সন্ধ্যা কাটানোর জন্য আজ বাড়িতে অতিথিরা আসতে পারে। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি বিবাদপূর্ণ হতে পারে। আজ আপনি আপনার বক্তব্য ভালোভাবে উপস্থাপন করতে পারলে লাভবান হবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনে দিনটি ভালো নয়।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সুগন্ধি মাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার মন ইতিবাচক বিষয়ের প্রতি উন্মুক্ত থাকতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার পারিবারিক জীবন শান্তিপূর্ণ হতে পারে। প্রেমের বিষয়ে চাপ এড়িয়ে চলতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো নয়। আজ দৈনন্দিন চাহিদা পূরণ না হওয়ায় আপনার দাম্পত্য জীবনে সৃষ্টি হতে পারে। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকার সম্ভবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে গুড় দিয়ে লাল বা বাদামী গরুকে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার খারাপ মেজাজকে দাম্পত্য জীবনে মানসিক চাপের কারণ হতে দেবেন না। এটিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নাহলে পরে অনুশোচনা করতে হতে পারে। আজ যে কোনও প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক থাকবেন। ঘর সাজানোর পাশাপাশি সন্তানদের চাহিদার দিকে মনোযোগ মনোযোগ দিতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি পরিবারের ছোট সদস্যদের সঙ্গে নিয়ে খাবার খেতে বা শপিংমলে যেতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে রৌদ্র স্নান করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার সামর্থ্যকে চেনা উচিত। কারণ আপনার ভিতরে শক্তির অভাব নয়, বরং ইচ্ছাশক্তির অভাব থাকবে। সেই সমস্ত আত্মীয়দের টাকা ধার দেওয়া উচিত নয় যারা আগের ঋণ পরিশোধ করেনি। আজ কোনও সমস্যা হলে শান্ত আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবেম প্রেমের জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবারে সুখ শান্তি বজায় না থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনার শৈল্পিক বা সৃজনশীল ক্ষমতার প্রশংসা হতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি: অপ্রয়োজনীয় চিন্তায় আপনার শক্তি নষ্ট করবেন না। এটিকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আজ এই রাশির কিছু জাতক জাতিকারা সন্তানদের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেম সন্তানদের নিয়ে গর্ববোধ করবেন। কিছু লোক আপনাকে বিরক্ত করতে পারে। তাদেরকে উপেক্ষা করা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। সৃজনশীল কাজে যারা নিযুক্ত তাদের আজ সাফল্য আসতে পারেম আজ অন্যদের প্রভাবিত করার জন্য আপনার প্রতিভাকে কাজে লাগাতে হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য সবুজ কাচের বোতলে জল ভরে রোদে রাখার চেষ্টা করুন এবং সেই জল পান করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বেশি থাকবে। অতীতে অনেক টাকা খরচ করে থাকলে আজ আপনাকে তার মূল্য দিতে হতে পারে। টাকার প্রয়োজন পড়বে। কিন্তু আপনি তা জোগাড় করতে পারবেন না। বন্ধুদের সমর্থন পাবেন। কিন্তু কথা বলার সময় সতর্ক থাকা উচিত। আজ আপনার প্রিয়জনের থেকে দূরে থাকা কঠিন হবে। পরিকল্পনাগুলো জানতে দ্বিধাবোধ করলে আপনার জন্য সমস্যা হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটেও ভালো কাটবে না। আজ আপনার ইচ্ছা মতো কোনও কাজ হবে না। আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে না।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে আজ ব্রোঞ্জ দান করার চেষ্টা করুন।