=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩৯ মাস ধরে টাকা ঢুকছে জাহাঙ্গীর আলমের অ্যাকাউন্টে, লালগোলায় মিলল ‘পুরুষ বিধবা’

সৌভিক মুখার্জী, কলকাতা: পুরুষ লক্ষ্মীর পর এবার পুরুষ বিধবা (Widow’s Pension)। রাজ্যে সরকার পরিবর্তন হতেই প্রায় ৩০ লক্ষের বেশি এমন পুরুষের খোঁজ পাওয়া গিয়েছিল যারা দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিয়ে আসছিল। তবে এবার বিধবা ভাতা নিয়ে একই রকম দুর্নীতির অভিযোগ সামনে এল। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের লালগোলায় দীর্ঘ ৩৯ মাস ধরে বিধবা ভাতা পেয়ে আসছিল জাহাঙ্গীর আলম নামের এক যুবক। এমনকি তাঁর কারণে বঞ্চিত হচ্ছিল রেহেনা বিবি।

বিধবা ভাতা পাচ্ছে মুর্শিদাবাদের যুবক

স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, লালগোলা ব্লকের পন্ডিতপুর বাগানপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ওখানকার বাসিন্দা রেহেনা বিবি বহুদিন আগেই বিধবা ভাতার জন্য আবেদন করেছিল। কিন্তু আবেদন করার পর এখনও পর্যন্ত একদিনও তাঁর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, হয়ত কোনও প্রযুক্তিগত ত্রুটি কিংবা ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে টাকা ঢুকছে না। কিন্তু বিডিও অফিসে গিয়ে খোঁজখবর নিতে চক্ষু চড়ক গাছে ওঠে ওই মহিলার। জানা যায়, তাঁর বিধবা ভাতার টাকার জমা পড়ছে এলাকারই এক বাসিন্দা জাহাঙ্গীর আলম নামের যুবকের অ্যাকাউন্টে।

তবে ২০২৪ সালে এই অভিযোগ সামনে আসে। কিন্তু তৎকালীন সরকারের অভিযোগ জানিয়েও কোনও সুরহা মেলেনি। তবে সরকার পরিবর্তন হতেই সামনে এল এই দুর্নীতির ঘটনা। মহিলার স্পষ্ট অভিযোগ, সেই সময় প্রশাসনের তরফ থেকে কোনওরকম সহায়তা মেলেনি। সেই কারণেই নতুন সরকারের কাছে একই আবেদন করেছে তাঁর পরিবার। এমনকি শুধুমাত্র ভুল সংশোধন নয়, বরং কেন এরকম ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্তের দাবী চাইছে পরিবার। সবথেকে বড় ব্যাপার, আনুমানিক প্রায় ৪০ হাজার টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছে বলেই খবর। আর এই সমস্ত টাকা ফেরত চাইছে তাঁর পরিবার।

আরও পড়ুন: “ওটা আদিনাথ মন্দির…” মালদার আদিনা মসজিদের মধ্যেই বসছে শিবলিঙ্গ, বিতর্ক তুঙ্গে

রেহেনা বিবির মেয়ের কথায়, “আমার মায়ের মানসিক অবস্থা ভালো না। বাবা মারা যাওয়ার পর বিধবা ভাতার জন্য আবেদন করেছিল। কিন্তু মায়ের ব্যাংক অ্যাকাউন্টে কোনও টাকা ঢুকত না। আমরা এর কারণ বুঝতে পারতাম না। বিডিও অফিসে গিয়ে জানতে পারলাম আমার মায়ের বিধবা ভাতার টাকা জাহাঙ্গীর নামের এক যুবকের অ্যাকাউন্টে ঢুকেছে। উনি এই এলাকারই বাসিন্দা।”

Leave a Comment