বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ডার্বি ঘরে তুলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। প্রতিবেশীর সেই জয় শুধু মুখ বুঝে সহ্য করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। গত ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন দল হয়েও মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে জয়ের মুখ খুলতে পারেনি লাল হলুদ। যা ভক্তদের জন্য বড় ধাক্কার তা বলাই যায়। যদিও গতকালের ম্যাচ ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দুই নতুন কোচের মস্তিষ্কের লড়াই। আর সেই লড়াইতে জিতে গিয়েছেন সবুজ মেরুনের নতুন কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস। আর জিতেই বড় মন্তব্য করলেন তিনি।
ইস্টবেঙ্গলকে হারিয়ে বিরাট মন্তব্য বাগান কোচের
শনিবার, ইস্টবেঙ্গলকে ডুবিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল মোহনবাগান। ম্যাচের একেবারে শুরু থেকেই সেই চেষ্টা চালিয়ে গিয়েছিল পদ্মা পাড়ের দল। ক্রমাগত লাল হলুদের বক্সে আক্রমণ শানিয়ে শেষ পর্যন্ত একটি গোল আদায় করে তারা। যদিও সেটা এসেছিল সাহাল আব্দুল সামাদের পা থেকে। আর ওই এক গোলেই ম্যাচের ভাগ্য লিখে ফেলেছিল মোহনবাগান। কলকাতায় পা রেখেই মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিলেন নতুন কোচ দিলম্পেরিস। ইস্টবেঙ্গলকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী হতে দেখা গেল তাঁকে।
ময়দানের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে গুঁড়িয়ে দিয়ে বাগানের নতুন কোচ বললেন, “আমাদের হাতে প্রস্তুতির খুব একটা সময় ছিল না। তাই ভাল ফুটবল খেলতে পারিনি। তবে ম্যাচের 60 মিনিট আমরাই দাপট দেখিয়েছি। তখন তো একটা দলই খেলে গিয়েছে। আমরা ইচ্ছে করেই বেশি রক্ষণাত্মক হইনি। এখন অনেক সময় আছে। পরের ম্যাচে মোহনবাগান আরও শক্তিশালী হয়ে যাবে।”
অবশ্যই পড়ুন: ফের অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! আজ কত রেট?
এদিন ভারত সেরা মোহনবাগানের নতুন কোচ আরও জানান, “দলটাকে উন্নত করতে হবে। আমি এখানে রাজনীতি করতে আসিনি। ফুটবলটাই আমার ধর্ম। এই দলটাকে নিয়ে বহু মানুষের প্রচুর প্রত্যাশা রয়েছে। সে সব পূরণ করতে হবে। অনেক কাজ এখনও বাকি।” সব মিলিয়ে বলাই যায়, ইস্টবেঙ্গলকে হারিয়ে আত্মবিশ্বাসী হলেও মাটিতেই পা রেখে চলছেন সবুজ মেরুনের নতুন হেডস্যার।