=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একসাথে ১৮টি যুদ্ধ জাহাজ পাচ্ছে ভারতীয় নৌসেনা, বিরাট ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌ-বাহিনী (Indian Navy)। এবার বড়সড় ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিলেন, চলতি বছর অর্থাৎ 2026 সালেই ভারতীয় নৌসেনায় মোট 18টি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত বা কমিশন করার পরিকল্পনা চলছে। প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, এই বছরটা ভারতীয় নৌবাহিনীর জন্য ঐতিহাসিক। এক বছরের মধ্যে এত সংখ্যক যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত হওয়া জল সেনার ইতিহাসে সর্বোচ্চ। দিল্লির নৌসেনা ভবনে আয়োজিত কম্যান্ডার্স কনফারেন্স 2026 এ বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী।

ভারতীয় নৌবাহিনীর জন্য বড় ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

দিল্লির নৌসেনা ভবনের বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন সেখানে অংশ নিয়েই বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতীয় নৌসেনার প্রশংসা করেন। বলেন, “ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ উৎপাদন ব্যবস্থা এখন বিশ্বমানের।” প্রতিরক্ষামন্ত্রী জানান, সম্প্রতি ভারতীয় নৌ সেনায় অন্তর্ভুক্ত হওয়া 75 শতাংশেরও বেশি জাহাজ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এ বছরই আরও 18টি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে।”

এদিন, ভারতীয় নৌ বাহিনীর যাবতীয় পরিকাঠামের প্রশংসা করার পাশাপাশি সমুদ্রপথে নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী। এদিন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার কথা আরও একবার স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথে রাজনাথ সিং স্পষ্ট জানালেন, আগামী দিনে নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি বন্ধু দেশগুলিকে যুদ্ধ জাহাজ রপ্তানির দিকে এগোতে হবে ভারতকে।

আরও পড়ুন: “যদি না বিরাট কোহলি…” ভারতীয় ওয়ানডে দল থেকে বাদ পড়ে বড় মন্তব্য ঋষভ পন্থের

এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রতিরক্ষামন্ত্রী অপারেশন উর্জা সুরক্ষার কথাও বলেন। তাঁর দাবি, হরমুজ প্রণালী দিয়ে সংকটের মধ্যেও ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ, বিশেষ করে LPG ট্যাংকারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনীর ভূমিকা ছিল অনস্বীকার্য। একই সাথে নরেন্দ্র মোদির ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রধানমন্ত্রীর বিকশিত ভারত 2047 এর লক্ষ্য পূরণের ক্ষেত্রেও ভারতীয় নৌবাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে বলেও জানান। একই সাথে ভবিষ্যতে আধুনিক যুদ্ধের জন্য নৌবাহিনীকে প্রযুক্তি নির্ভর এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উপর জোর দেন রাজনাথ।

Leave a Comment