=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মিলবে অতিরিক্ত সুবিধা, শিয়ালদহ শাখায় AC লোকাল নিয়ে নতুন সুখবর দিল রেল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য সুখবর! এসি লোকালের (Sealdah AC Local) স্টপেজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল (Indian Railways)। আগেই পরীক্ষামূলকভাবে শিয়ালদহ থেকে রানাঘাট, শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট যাওয়া এসি লোকালের স্টপেজ দেওয়া হয়েছিল হালিশহর এবং শিমুরালিতে। এবার সেই দুই স্টেশনের স্টপেজের মেয়াদ বাড়িয়ে দিল রেল। একইভাবে শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট যাওয়ার এসি লোকালের জন্য বামনগাছি এবং গোপালনগরকে স্টপেজ হিসেবে ঘোষণা করা হয়েছিল রেলের তরফে। আগামীকাল থেকেই সেই ঘোষণা কার্যকর হবে। এক কথায় লোকাল ট্রেন পরিষেবায় অতিরিক্ত সুবিধা পাবেন যাত্রীরা।

লোকাল ট্রেন নিয়ে সুখবর দিল রেল

শিয়ালদহ ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের শিমুরালি, হালিশহর ও ইছাপুরে স্টপেজের মেয়াদ আগামী 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। একইভাবে শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট রুটেও লোকাল ট্রেনের স্টপেজের মেয়াদ বৃদ্ধি করেছিল রেল। রেলের তথ্য অনুযায়ী, রানাঘাট থেকে শিয়ালদহ রুটে আপ এসি লোকাল ইছাপুর স্টেশনে পৌঁছবে সন্ধ্যা 7টা 32 মিনিট নাগাদ। একইভাবে হালিশহরে 7টা 54 ও শিমুরালিতে রাত আটটায় পৌঁছবে এই ট্রেন।

ফেরার পথে আবার এসি লোকালটি শিমুরালিতে সকাল পৌনে নটা, হালিশহরে 9টা মিনিটে এবং ইছাপুর স্টেশনে 9টা 23 মিনিটে দাঁড়াবে। একইভাবে রানাঘাট থেকে থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের এসি লোকালটিও গোপালনগরে সকাল 7টা 34 মিনিট এবং বামনগাছিতে 8টা 43 মিনিটে থেমে শিয়ালদহে পৌঁছবে 9টা 38 মিনিটে। আগামীকাল অর্থাৎ পহেলা অক্টোবর থেকেই এই সময় মেনে চলবে এসি লোকালটি।

আরও পড়ুন: পাঞ্জাবের কাছে হার, প্রাক্তনী মেসিই ডুবিয়ে দিল ইস্টবেঙ্গলকে! IFA শিল্ড সেমিতে হতে পারে ডার্বি

শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, মূলত যাত্রীদের সুবিধার্থে এবং তাঁদের কষ্ট লাঘব করতেই এসি লোকালের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিষেবার মধ্যে দিয়ে আরও বেশি সংখ্যক যাত্রী এসি লোকালে যাতায়াত করতে পারবেন এবং আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারবেন বলেই আশা পূর্ব রেলের।

Leave a Comment