=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এটি না করা থাকলে জুলাই থেকে বন্ধ গ্যাসের ভর্তুকি! দিন বেঁধে দিল ইন্ডিয়ান অয়েল

অনন্যা সরকার, কলকাতা: ভারতের বহু পরিবার সরাসরি এলপিজি (LPG) গ্যাসের ভর্তুকির সুবিধা পান। এছাড়া, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-এর আওতাভুক্ত পরিবারগুলি গ্যাসের দামের ওপর ৩০০ টাকা ভর্তুকি পেয়ে থাকেন। তবে এই ভর্তুকি পাওয়ার জন্য আধার-ভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি (eKYC) বাধ্যতামূলক করা হয়েছে। তাই এখনও যাদের ই-কেওয়াইসি করা নেই তাদের জন্য ইন্ডিয়ান অয়েল (Indian Oil) কর্তৃপক্ষের তরফ থেকে একটি সমাজমাধ্যম বার্তায় জানানো হয়েছে যে, নিরবচ্ছিন্নভাবে ভর্তুকি পেতে হলে গ্রাহকদের আগামী ৩০ জুনের মধ্যে আধার-ভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 

কিভাবে করবেন ই-কেওয়াইসি ?

খুব সহজ পদ্ধতিতেই ঘরে বসে ইন্ডিয়ান অয়েলের নিজস্ব অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। এছাড়া, সরাসরি এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে বা ডেলিভারি কর্মীদের সাথে যোগাযোগ করে ই-কেওয়াইসি করা যেতে পারে। অনলাইন প্রক্রিয়ার জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে – 

১. প্রথমে ইন্ডিয়ান অয়েল ওয়ান (Indian Oil ONE) অ্যাপটিকে স্মার্টফোনে  ইনস্টল করতে হবে। ইন্সটল করা থাকলে সেটিকে কারেন্ট ভার্সনে আপডেট করে রাখতে হবে। 

২. এরপর মোবাইল নম্বার/ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। 

৩. প্রোফাইলে গিয়ে ই-কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর সমস্ত নির্দেশ অনুসরণ করার পর গ্রাহকের ফেস স্ক্যানের মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন হয়। 

ইন্ডিয়ান ওয়েলের ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। গ্রাহককে এর জন্য কোনও অর্থ খরচ করতে হয় না। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভর্তুকি প্রক্রিয়াকে স্বচ্ছ রাখা ও ভর্তুকির অপব্যবহার বন্ধ করা। সমস্ত ভুয়ো অ্যাকাউন্টগুলিকে এর মাধ্যমে বাদ দেওয়া সম্ভব হবে। 

Leave a Comment