এবারই প্রথম! গোলের পর গোল করে ইতিহাস ৩ ফুটবলারের, তালিকায় নেই রোনাল্ডো

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কারও স্বপ্ন ভাঙছে, কেউ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন! আসলে এটাই এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) গোটা চিত্র। এইতো আজই হালান্ডের নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেইমারের ব্রাজিল। এর আগে জার্মানির মতো একাধিক শক্তিশালী দল বিশ্বকাপে যাত্রা শেষ করেছে। তবে সেসবের মাঝেও ফুটবল বিশ্বকাপে ঝড় তুলছেন তিন ফুটবলার। চলতি প্রতিযোগিতায় গোলের পর গোল করে তৈরি করছেন একের পর রেকর্ড। এই তিন মূর্তিকে চেনেন না এমন ফুটবল ভক্ত গোটা বিশ্বে নেই! তাঁরা হলেন, লিওনেল মেসি, কিলিয়ন এমবাপে এবং হালান্ড।

বিশ্বকাপে দাপট তিনমুর্তির

সোমবার, জোড়া গোল করে বিশ্বকাপ থেকে ব্রাজিলকে বিদায় দিয়েছেন নরওয়ের তারকা ফুটবলার হালান্ড। আর এই দুই গোলের সুবাদে এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে মোট সাত গোল করে ফেললেন নরওয়ের এই ফুটবলার। সম সংখ্যক গোল করে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছেন লিওনেল মেসি এবং এমবাপে। এদের মধ্যে মেসি 4 ম্যাচে 7 এবং এমবাপে 5 ম্যাচে 7 গোল করেছিলেন।

সবমিলিয়ে, এবারের বিশ্বকাপে এই প্রথমবার একসাথে তিন ফুটবলার সাতটি গোল করলেন। চার বছর আগে কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে অবশ্য এই সংখ্যাটা ছিল মাত্র দুই। অর্থাৎ সে বছর মাত্র দুজন ফুটবলার 7টি করে গোল করতে পেরেছিলেন। তবে আজ পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও বছরেই একসাথে তিন ফুটবলার সাতটি গোল করতে পারেননি।

অবশ্যই পড়ুন: ভিনিয়াসের বদলে কেন পেনাল্টি করতে গেলেন ব্রুনো? হারের পর মুখ খুললেন ব্রাজিলের কোচ

প্রসঙ্গত, আজ পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক বছরে সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে ফ্রান্সের জাঁ ফঁতের দখলে। 1958 সালের বিশ্বকাপ চলাকালীন মাত্র ছয় ম্যাচ খেলে একাই 13টি গোল করেছিলেন এই ফুটবলার। আজ পর্যন্ত সেই রেকর্ড ছুঁয়েও দেখতে পারেননি কেউই। আগামী এক দশকেও এই রেকর্ড ভাঙা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

Leave a Comment