=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে পানিহাটির রাস্তায় ঘোরালো পুলিশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই কর্মকাণ্ডের সাজা পাচ্ছেন তৃণমূলের প্রাক্তন নেতা-মন্ত্রী থেকে শুরু করে তাঁদের পরিবারের সদস্যরাও! আগেই সেই তালিকায় জুড়ে ছিল পানিহাটির (Panihati) প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) নাম। একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এবার গোটা পানিহাটির রাস্তায় প্রাক্তন বিধায়কের ছেলেকে ঘোরালো পুলিশ। তীর্থঙ্করকে দেখে উঠল চোর চোর স্লোগান।

লটারি মামলায় পুলিশের হাতে তীর্থঙ্কর

ছাব্বিশের নির্বাচনে পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছিল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। অভয়ার মা রত্না দেবনাথের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি। তবে রত্না দেবীর কাছে বিপুল ভোটে হারতে হয়েছিল প্রাক্তন বিধায়কের ছেলেকে। এরপর রাজ্যে পালাবদল হতেই তীর্থঙ্কর ও তাঁর বাবা নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে।

একুশের নির্বাচন শেষে ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়ে ছিল তীর্থঙ্করের। শুধু তাই নয়, পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলের বিরুদ্ধে লটারিতে কোটি টাকা জেতা একজন লড়ি চালকের কাছ থেকে সমস্ত অর্থ কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় তীর্থঙ্কর ঘোষের খোঁজ করছিল পুলিশ। শেষমেষ পুলিশের হাতে ধরা দেন তিনি।

অবশ্যই পড়ুন: মহাশূন্যে ইতিহাস ভারতের, সরকারি সাহায্য ছাড়াই মহাকাশে উপগ্রহ স্থাপনে সফল বিক্রম-১

খড়দহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর পুলিশি হেফাজতেই ছিলেন তীর্থঙ্কর। তবে এদিন পানিহাটির রাস্তায় নির্মল ঘোষের ছেলেকে সর্বসমক্ষে ঘোরালো পুলিশ। এদিকে তীর্থঙ্করকে দেখে নিজেদের ক্ষোভ সংবরণ করে রাখতে পারেননি স্থানীয় বাসিন্দারা। কেউ তুললেন চোর চোর স্লোগান। কেউ আবার দাবি জানালেন, বাবা নির্মল ঘোষকেও গ্রেফতার করতে হবে।

Leave a Comment