=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার রিকি পন্টিংকে ছাপিয়ে বিশ্বের ১ নম্বর প্লেয়ার হওয়ার পথে বিরাট কোহলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই সূত্রেই সহজ জয় পেয়েছিল ভারত (Team India)। এ দিন আউট হলেও বড় রান করে দলকে জেতানোর সাথে সাথে বিশেষ নজির গড়েছিলেন ভারতীয় মহাতারকা। সেই কোহলির হাতেই এবার আরও এক রেকর্ড গড়ার সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে, দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে ছাপিয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়ে ওঠার সুযোগ পাবেন বিরাট। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারকে করতে হবে মাত্র একটি রান।

মাত্র 1 রান করলেই রিকি পন্টিংকে পেছনে ফেলবেন বিরাট

আন্তর্জাতিক ক্রিকেটে কমবেশি সব দলের বিরুদ্ধেই ব্যাট হাতে দাপিয়ে খেলেছেন বিরাট কোহলি। তার মধ্যে অন্যতম নিউজিল্যান্ড দল। কিউই ব্রিগেডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আজ পর্যন্ত মোট 37টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন 1971 রান। সেই আসরে 7টি সেঞ্চুরি এবং 11টি হাফ সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার বন্ধুর। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে রিকি পন্টিংয়ের সমকক্ষ হয়ে উঠেছেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ান কিংবদন্তিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে মোট 1971 রান করেছেন। এক কথায় বলতে গেলে বিরাট এবং রিকি দুজনেরই রান সমান। সে ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী 7 নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বিরাট যদি মাত্র এক রান করতে পারেন তবে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে রিকি পন্টিংকে ছাপিয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বা ক্রিকেটার হয়ে উঠবেন। ভক্তদের আশা, শুধুমাত্র একরার নয় বরং পরবর্তী ম্যাচে সেঞ্চুরিও করে দিতে পারেন কোহলি।

আরও পড়ুন: গঙ্গা চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের! বাংলাদেশকে নতুন শর্ত দেওয়ার পথে মোদি সরকার

উল্লেখ্য, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান করা প্লেয়ারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন ক্রিকেটের ভগবান হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকর। তিনি নিজের ক্রিকেট জীবনে কিউই বাহিনীর বিরুদ্ধে 1750 রান করেছিলেন। এরপরই 1568 রান করে তালিকায় নাম রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। এছাড়াও প্রথম পাঁচের তালিকায় রয়েছেন সনাথ জয়সুরিয়া, জ্যাক ক্যালিসও।

Leave a Comment