এমন একজন বাঙালি মোহনবাগানী ফুটবলার যাঁকে ভালবাসে ইস্টবেঙ্গল সমর্থকরাও, চেনেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা ময়দানে খেলে ভক্তদের সমর্থন পেয়েছেন এমন ফুটবলারের উদাহরণ কম নেই। তবে এক ময়দান প্রধানে খেলে আরেক ময়দান প্রধানের সমর্থকদের মন জয় করে নিয়েছেন এমন ফুটবলার খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। হ্যাঁ, মোহনবাগান (Mohun Bagan) বলতে পাগল এক ফুটবলারের সমর্থক বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন ইস্টবেঙ্গলেও (East Bengal FC)! জানলে চমকে যাবেন, বাঙালি ফুটবলার তথা সোদপুরের ছেলে, সদ্য অবসর নেওয়া প্রবীর দাস একজন মোহনবাগানী হওয়া সত্ত্বেও, তাঁকে পছন্দ করেন ইস্টবেঙ্গলের সমর্থকরাও।

প্রবীর অবসর নিতেই মন ভেঙেছে লাল হলুদ সমর্থকদেরও

একটা সময় মোহনবাগানের হয়ে মাঠে দাপিয়ে বেরিয়েছিলেন সোদপুরের প্রবীর দাস। 2015 সালে প্রথমবারের মতো মোহনবাগানে যোগ দেন তিনি। আর যোগ দিয়েই দলকে জিতিয়েছিলেন ফেডারেশন কাপ। এরপর সোজা চলে গিয়েছিলেন ATK তে। সেই দলের জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগ জয় করার পর বেঙ্গালুরুতে যোগ দেন প্রাক্তন বাঙালি ফুটবলার। সেখানে গিয়েও ডুরান্ড কাপ জিতে নিজের ক্ষমতা জাহির করেছিলেন প্রবীর।

ময়দানের বিষয়ে যাঁরা খোঁজ খবর রাখেন তাঁরা নিশ্চয়ই জানবেন, একটা সময় মোহনবাগানে থাকাকালীন ইস্টবেঙ্গলের কাছ থেকেও মোটা টাকার প্রস্তাব পেয়েছিলেন প্রবীর। তবে মোহনবাগানের সাথে বেইমানি করতে পারবেন না বলেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এহেন একজন ফুটবলার সম্প্রতি অবসর নিতেই মোহনবাগান সমর্থকদের পাশাপাশি মন ভেঙেছিল ইস্টবেঙ্গল সমর্থকদেরও। প্রবীর দাস ময়দানের একটা এমন নাম যে মোহনবাগানের পাগল ভক্ত হওয়া সত্বেও তাঁকে ভালবাসেন ইস্টবেঙ্গলের একাধিক সমর্থক। আসলে এই বাঙালি তারকাকে তাঁর ব্যবহার এবং ফুটবল শৈলীর জন্যই নিজেদের হৃদয়ের অন্তস্থলে জায়গা দিয়েছেন শহরের ফুটবল প্রিয় মানুষজন।

আরও পড়ুন: আমির খানের দঙ্গল দেখেই শুরু লড়াই, কুস্তিতে দেশের হয়ে সোনা জিতলেন অটো চালকের মেয়ে

উল্লেখ্য, কিছুদিন আগেই ফুটবল থেকে নিজের অবসর ঘোষণা করে অবসর নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন প্রবীর দাস। সেই সাথে জানান, তিনি জানেন মোহনবাগান ছাড়াও তাঁকে ভালবাসার মতো বহু সমর্থক রয়েছে ইস্টবেঙ্গলেও। অবসরের পর বহু ভক্তের মেসেজ পেয়েছেন তিনি। তাঁকে এও বলা হয়েছে, “এখনই অবসর নেওয়ার সময় নয়, সব ভুলে গিয়ে আবার ফিরে আসো প্রবীর দা।”

Leave a Comment