=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এ সপ্তাহে কেমন থাকবে ভারতীয় শেয়ার বাজার? বিনিয়োগের আগে নিজেই জেনে নিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন সপ্তাহে কোন দিকে মোড় নেবে শেয়ার বাজার (Stock Market)? সোমবার থেকে কি বাজারে গতি আসবে? নাকি বিনিয়োগকারীরা নিজেদের মুনাফা তুলে নেওয়ায় চাপে পড়ে যাবে স্টক মার্কেট? বিশেষজ্ঞরা বলছেন, আগামীকাল থেকে শেয়ার বাজারে ইতিবাচক পরিবেশ থাকলেও, কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। ফলে, নতুন করে বিনিয়োগ করার আগে শেয়ার বাজার নিয়ে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরী বিনিয়োগকারীদের।

শেয়ার বাজার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ

বাজার বিশেষজ্ঞরা বলছেন, নতুন সপ্তাহে স্টক মার্কেটের গতিপথ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে মুদ্রাস্ফীতির তথ্য, বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন, অপরিশোধিত তেলের দাম এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি। শুধু তাই নয়, আমেরিকার খুচরো বিক্রির তথ্য, এনভিডিয়ার ত্রৈমাসিক ফলাফল এবং মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণীও শেয়ার বাজারে ভাল রকম প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞ সিদ্ধার্থ সরকার বলছেন, দেশের অর্থনীতির শক্তিশালী ভিত, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজারে আকর্ষণ এবং দ্বিতীয় ত্রৈমাসিকের ভালো ফলাফলের কারণে শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা দিতে পারে।

অন্যদিকে বিনোদ নায়ার মনে করছেন, আগামী দিনগুলিতে শেয়ার বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিদেশি বিনিয়োগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নীতি এবং অপরিশোধিত তেলের দাম। মনে রাখা প্রয়োজন, নভেম্বরের প্রথম 15 দিনের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারে 84,290 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজারে প্রবেশ এবং বিদেশি অর্থের প্রবাহ শেয়ার বাজারে কিছুটা গতি আনতে পারে।

আরও পড়ুন: ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত, সুখবর দিল ICC

সব মিলিয়ে, এ সপ্তাহে শেয়ার বাজারে ঊর্ধ্বগতির সম্ভাবনা থাকলেও প্রত্যেকটা দিন যে বাজারে গ্রিন সিগন্যাল থাকবে এমনটা নয়। বরং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম থেকে শুরু করে বিদেশি বিনিয়োগকারীদের পদক্ষেপের উপর ভিত্তি করে বাজার ওঠানামা করতে পারে। সেক্ষেত্রে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment