=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ওড়িশা ম্যাচের আগে রশিদ ও আনোয়ার আলিকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগে এক একটা ম্যাচ ধরে ধরে এগোচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। বর্তমানে 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তালিকার 6 নম্বর রয়েছে লাল হলুদ বাহিনী। লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে গেলে পরবর্তী ম্যাচগুলিতে জয় হাসিল করতেই হবে। সে বিষয়ে অবশ্য আশাবাদী প্রধান কোচ অস্কার ব্রুজোও। আগামী মঙ্গলবার ওড়িশার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বাহিনী। বিধানসভা নির্বাচনের আগে যেই ম্যাচ কলকাতা থেকে সরিয়ে গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেই ম্যাচেই নজর রয়েছে অস্কারদের। ম্যাচে নজরে থাকবেন মহম্মদ রশিদ এবং আনোয়ার আলিও।

দুই প্লেয়ারকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল!

মঙ্গলবারের ম্যাচে অংশ নিতে গতকাল অর্থাৎ রবিবারই গোয়ায় পৌঁছে গিয়েছেন মহম্মদ রশিদ, আনোয়ার আলিরা। এ দিনের ম্যাচে জয়ের মুখ খোলাই ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য। তবে তার আগে দলকে কিছুটা চিন্তায় রেখেছে এই দুই ফুটবলের চোট। আনোয়ার এবং রশিদ দুজনেই বর্তমানে চোট সমস্যায় ভুগছেন। সে ক্ষেত্রে দলের হয়ে মঙ্গলবার মাঠে নামলেও তাঁরা পুরো 90 মিনিট খেলতে পারবেন না।

এ প্রসঙ্গে গত শনিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ইস্টবেঙ্গলের প্রধান কোচ জানিয়েছেন, ইস্টবেঙ্গলের একাদশ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা। ওড়িশা ম্যাচের আগে আনোয়ার আলি, মহম্মদ রশিদদের মূল্যায়ন করা বাকি। তাঁরা পুরোপুর 90 মিনিট খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

অবশ্যই পড়ুন: ” প্রাণে বেঁচেছি…” অভিষেকের সভার আগেই আক্রান্ত মিতালি বাগ, হাসপাতালে তৃণমূল সাংসদ

বলাই বাহুল্য, বিগত আট ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে ওড়িশা। কাজেই বোঝাই যাচ্ছে এ বছর ইন্ডিয়ান সুপার লিগে এই দলের অবস্থা কতটা দুর্বল। কিন্তু তা সত্ত্বেও এমন প্রতিপক্ষের সামনে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রশিদ এবং আনোয়ারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না লাল হলুদ ম্যানেজমেন্ট। মঙ্গলবারের ম্যাচে জেতাটাই প্রাধান্য হলেও ওড়িশাকে সমীহ করে চলছেন ইস্টবেঙ্গলের কোচ।

Leave a Comment