বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম দুই ওয়ানডেতে দাপট দেখিয়ে জয় হাসিল করলেও তিন নম্বর ম্যাচটা বোধহয় তোলা ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্যই (India Vs West Indies)। তাই শেষ পর্যন্ত 5 উইকেটে ভারতকে (Team India) হারিয়ে মান রক্ষা করল ক্যারিবিয়ানরা। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, মূলত কয়েকজন ভারতীয় ক্রিকেটারের ভুলের জন্যই তিন নম্বর ম্যাচটা হাত ছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের সামনে শুরুর দিকে ধাক্কা খেতে হয়েছে মেন ইন ব্লুকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কাদের ব্যর্থতায় হারতে হল ভারতকে।
3 প্লেয়ারের ভুলের মাসুল দিল টিম ইন্ডিয়া
বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরি করে সকলকে তাক লাগিয়ে দিলেও দ্বিতীয় এবং তিন নম্বর ওয়ানডেতে চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি। গতকাল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নেমে ডাক পেয়েছিলেন বিরাট। শূন্য রানে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল ভারতীয় মহাতারকাকে। রোহিত শর্মা, কে এল রাহুলরা হাল ধরলেও কোহলি যদি বড় ইনিংস খেলতে পারতেন তবে ভারতের স্কোর অনেকটাই বড় হতো। তাতে হয়তো হারতে হতো না টিম ইন্ডিয়াকে।
শুভমন গিল
দ্বিতীয় ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকলেও তিন নম্বর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিছুই করতে পারেননি অধিনায়ক শুভমন গিল। এই ভারতীয় তারকা মাত্র একটি রান করেই উইকেট দিয়েছিলেন। বিশেষজ্ঞ মহলের দাবি, শুভমন যদি কিছুটা টিকে খেলতে পারতেন তাহলে বোধহয় পরাজয় দেখতে হতো না ভারতকে। এক কথায় বলাই যায়, অধিনায়ক গিলের ব্যর্থতা ভারতের পরাজয়ের অন্যতম বড় কারণ।
আরও পড়ুন: রাতের অন্ধকারে ধ্বংস বিঘার পর বিঘা জমি! কাদের আক্রমণ তাহেরপুরে?
অংশুল কম্বোজ
শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে উইকেট পেয়েছিলেন ভারতের চার বোলার। তবে এদিন অংশুল কম্বোজ বল হাতে ওয়েস্ট ইন্ডিজের রানের রাস্তা প্রশস্ত করে দিয়েছিলেন। গতকাল একাই বল করতে নেমে 9 ওভারে 82 রান খরচ করেন তিনি। সহজ ভাষায় বলতে গেলে, ওয়েস্ট ইন্ডিজের জয়ের রাস্তাটা খুলে দিয়েছিলেন এই ভারতীয় বোলারই।