ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা কমান এই ৪ ঘরোয়া উপায়ে

প্রীতি পোদ্দার, কলকাতা: মোবাইলে একটানা স্ক্রিনের দিকে চোখ রাখলেই শুরু হয়ে যায় তীব্র মাথা যন্ত্রণা (Headache)। শুধু তাই নয়, অতিরিক্ত গরম পড়লে বা তীব্র কোনো আওয়াজ, অতিরিক্ত চিন্তাভাবনা, মাইগ্রেনের ব্যথাকে (Migraine Pain) কয়েকগুণ বাড়িয়ে দেয়। আর এই ব্যথা এখন ছোটদেরও হচ্ছে। শুধু কি তাই, মাইগ্রেনের ব্যথা এমন ব্যথা যে এক বার শুরু হলে সহজে কমার নাম নেয় না। ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি মিললেও বেশি ওষুধ খাওয়া যায় না, তাহলে উপায় কী? চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু ঘরোয়া টিপস দেওয়া হল যা মাথার যন্ত্রণা খানিকটা নিয়ন্ত্রণে আনবে।

পর্যাপ্ত ঘুম

মাথা ব্যথা কমাতে পর্যাপ্ত ঘুম খুব জরুরি। কারণ ঘুম যদি ঠিকভাবে না সম্পন্ন হয় তাহলে সারাদিনের ক্লান্তি ভাব একদমই কাটবে না। চেষ্টা করবেন ঘুমের সময়ে মোবাইল না ঘাটাই ভালো, এতে স্ক্রিনের আলো চোখের ঘুম নষ্ট করবে না। এছাড়াও যদি ঘুম না আসে তাহলে ঘুমোনোর আগে অন্তত মিনিট দশেক মেডিটেশন করে নিতে হবে। এতে ঘুমের সমস্যাও মিটবে।

ঠাণ্ডা সেঁক

মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য ঠান্ডা সেঁক দেওয়া ভালো। এর জন্য পরিষ্কার সুতির কাপড়ে বরফ জড়িয়ে নিতে হবে। এরপর তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশে সেঁক দিতে হবে, এতেই মাথা ব্যথা কমে যাবে। এছাড়াও যদি মাথা ব্যথা তীব্র হয় তাহলে আদা, দারচিনি, লবঙ্গ ও মধু দিয়ে চা খান। এই উপাদানগুলো মাথার যন্ত্রণা কমাতে সহায়ক হবে।

সঠিক চশমার ব্যবহার

মাইগ্রেনের রোগীরা একদমই বেশি আলো সহ্য করতে পারে না। বেশি আলো চোখে পড়লে মাথার যন্ত্রণা আরও বেড়ে যায়। তাই সেই জন্য সঠিক চশমার খুব প্রয়োজন। চিকিৎসকদের মতে চোখ যাতে ঠান্ডা থাকে, সেই জন্য টিন্টেড গ্লাসের চশমা পরা উচিত। এতে রোগীর চোখ বেশ আরাম পায়।

আরও পড়ুন: বর্ষায় কেঁচো, কেন্নোর উপদ্রব থেকে রেহাই পেতে মেনে চলুন এই টিপস

বেশি কফি খাওয়া উচিত নয়

মাইগ্রেনের সমস্যা যাঁদের আছে তাঁদের খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে। চিকিৎসকদের মতে, যাঁদের মাইগ্রেন রয়েছে, তাঁদের অতিরিক্ত কফি খাওয়া শরীরের জন্য বেশ ক্ষতিকর। কারণ মাইগ্রেনের অনেক ওষুধে কফির উপাদান থাকে। তাই অল্প কফি খাওয়া উচিত। চকোলেট, রেড ওয়াইন‌, ড্রাই ফ্রুটস, চিজ জাতীয় খাবারও খাওয়া উচিত নয়।

Leave a Comment