বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। লন্ডনে থাকা বিতর্কিত ব্যবসায়ী (Business) সেই বিজয় মালিয়াই (Vijay Mallya) এবার ভারত সরকারকে নিশানা করে বড় মন্তব্য করলেন। নিজের এক্স হ্যান্ডেলে বুধবার তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ তোলেন। সেখানেই ওই ব্যবসায়ী লেখেন, “দীর্ঘদিন ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁকে যেতে হচ্ছে তাতে তাঁর মনে হচ্ছে এখন তিনি ককরোচ (Cockroach) হয়ে গেলে কেমন হয়!” ভারত ত্যাগী এই ব্যবসায়ীর এমন মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
ককরোচ হয়ে যেতে চাইছেন বিজয় মালিয়া!
বুধবার, এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে বিজয় মালিয়া সেখানে লিখেছেন, “আমার সাথে হওয়া এবং বর্তমানে হয়ে চলা সমস্ত অবিচারের কথা চিন্তা করে মনে হচ্ছে এবার কি তবে আমার আরশোলা হয়ে যাওয়া উচিত? হয়তো আরশোলা হয়ে গেলেই জীবনটা আরও ভাল হবে” বিজয় মালিয়ার এমন পোস্ট ঘিরে বেড়েছে জল্পনা। প্রশ্ন উঠছে তাহলে কি ভারতে সদ্য গজিয়ে ওঠা ককরোচ জনতা পার্টির কথা বলতে চাইছেন এই ব্যবসায়ী?
এও প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সরকারের হাত থেকে বাঁচার জন্য ককরোচ জনতা পার্টিতে যোগ দেবেন বিজয় মালিয়া? বলাই বাহুল্য, গতকালই ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নিয়ে বড় দাবি করেছিলেন বিজয়। নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় ব্যবসায়ী লিখেছিলেন, ED 2021 সালে ভারতীয় ব্যাঙ্কগুলিকে 14 হাজার কোটি টাকারও বেশি হস্তান্তর করেছে।
With all the injustices I have faced and continue to face, I wonder if I should become a cockroach. Maybe a better life on the cockroach side.
— Vijay Mallya (@TheVijayMallya) September 9, 2026
আরও পড়ুন: রেশন কার্ড হোল্ডারদের ফ্রিতে ট্র্যাক্টর দিচ্ছে মোদি সরকার? জেনে নিন সব
বিজয় মালিয়ার বক্তব্য, বোম্বে হাইকোর্টে জমা দেওয়া একটি হলফনামায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্বীকার করে নিয়েছে যে তাঁরা তাঁর কাছ থেকে 14 হাজার কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার করে সেগুলি যে সব ব্যাঙ্কের পাওনা ছিল তাদের সবাইকে দিয়ে দিয়েছে। মালিয়ার বলেন, “আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে না হোক। এর থেকে বরং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী বলছে সেদিকে নজর দিন।” দেশ ছেড়ে পলাতক ব্যবসায়ী এমন দাবি করলেও এ নিয়ে আইনি লড়াই এখনও চলছে।