=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কন্যা সন্তানকে ৫০,০০০ টাকা দেবে সরকার! দেখে নিন আবেদন পদ্ধতি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুগটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার হলেও, আজও কন্যা সন্তান হলে বহু পরিবার বিষয়টি ভাল চোখে দেখে না! ঠিক সে কারণেই শিশুকন্যার জন্মকে উৎসাহিত করতে, কন্যা ভ্রুণ হত্যা প্রতিরোধ করতে এবং কন্যা সন্তানের শিক্ষা থেকে শুরু করে স্বার্থের উন্নতির লক্ষ্যে ‘মুখ্যমন্ত্রী রাজশ্রী’ যোজনা (Mukhyamantri Rajshri Yojana) বেশ কার্যকরী। 2016 সালে রাজস্থানে এই প্রকল্প চালু করেছিল সে রাজ্যের সরকার। আজও তা বহাল তবিয়তে চলছে। বলাই বাহুল্য, এই প্রকল্পের অধীনে মেয়েদের জন্মের পর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 50,000 টাকা দিয়ে থাকে রাজস্থান সরকার। 

মুখ্যমন্ত্রী রাজশ্রী প্রকল্পের খুঁটিনাটি

রাজস্থান সরকারের তরফে চালু করা এই বিশেষ প্রকল্পে এককালীন অর্থ দেওয়া হয় না। বরং কন্যা সন্তানের জন্ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধাপে ধাপে মোট 50,000 হাজার টাকা দিয়ে থাকে সরকার। না বললেই নয়, রাজস্থানে কন্যা সন্তানের জন্ম হলে প্রথম ধাপে পাওয়া যায় 2500 টাকা। এরপর ওই সন্তানের বয়স এক বছর হয়ে গেলে ফের মেলে 2500 টাকা। কন্যা সন্তানকে স্কুলে ভর্তি করালে তৃতীয় কিস্তি বাবদ পাওয়া যায় 4000 টাকা।

প্রথম তিন কিস্তির পর মেয়ে বা কন্যা সন্তানটি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পরই চতুর্থ কিস্তি হিসেবে 5000 টাকা দেয় সরকার। এই অর্থ দেওয়া হয় মূলত কন্যা সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। মেয়ে দশম শ্রেণীতে উঠলে সরকার তাঁর নির্দিষ্ট অ্যাকাউন্টে 11 হাজার টাকা পাঠায়। এ পর্যন্ত সরকারের কাছ থেকে মোট 25 হাজার টাকা পেয়ে থাকেন মেয়েরা।

পরবর্তী ধাপে মেয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁকে মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনার আওতায় বাকি 25 হাজার টাকা দিয়ে দেওয়া হয়। এক কথায়, জন্মের পর থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়া পর্যন্ত সর্বসাকুল্যে মোট 50 হাজার টাকা দেয় রাজস্থান সরকার।

অবশ্যই পড়ুন: লেক, ড্যাম, পাহাড় সব একসাথে, বর্ষায় ঘুরে আসুন ঘরের কাছের এই জায়গা থেকে

কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?

রাজস্থান সরকারের মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনার জন্য আবেদন করতে হলে প্রথমেই রাজস্থান সরকারের ojspm.rajasthan.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সামনে আসা হোমপেজ থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে সাইন ইন করে নিন। তবে যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে নিজের মোবাইল নম্বর দিয়ে আগে রেজিস্ট্রেশন করে তারপর লগইন করতে হবে। লগইন হয়ে গেলে এখান থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আপনি।

কোন কোন কাগজপত্র সঙ্গে রাখতে হবে?

রাজস্থান সরকারের বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনায় আবেদন করতে হলে শিশুকন্যার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, মা এবং শিশু কন্যার হেলথ কার্ড, এমনকি কন্যার বিদ্যালয়ে ভর্তির শংসাপত্র বা প্রমাণ পত্র সঙ্গে রাখতে হবে।

5 thoughts on “কন্যা সন্তানকে ৫০,০০০ টাকা দেবে সরকার! দেখে নিন আবেদন পদ্ধতি”

Leave a Comment