প্রীতি পোদ্দার, কলকাতা: গভীর রাতে যাদবপুরে (Jadavpur Bulldozer Action On Hawkers) হকার উচ্ছেদ অভিযানকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কোনওরকম বিস্তারিত নোটিস ছাড়াই, মাত্র দশ মিনিটের হুঁশিয়ারিতে স্টেশন চত্বরে একাধিক বেআইনি দোকান ও নির্মাণ বুলডোজার (Bulldozer) দিয়ে ভাঙা হল প্রশাসনের তরফে। এদিকে উচ্ছেদ অভিযান রুখতে বাম-কংগ্রেসের সম্মিলিত প্রতিবাদ (Hawker Eviction Protest) চোখে পড়ে। যার ফলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আটক করা হয়েছে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ অনেককে।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, রবিবার সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত ছিল যাদবপুরের ২১২ বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা। সেখানে আচমকা হকার উচ্ছেদের আশঙ্কায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। কারণ জমায়েতস্থলের অদূরে একাধিক বুলডোজার রাখা ছিল আর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসেছিল কলকাতা পুলিশ, রেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই শুরু হয়েছিল উচ্ছেদ অভিযান। স্টেশন সংলগ্ন একাধিক বেআইনি দোকান ও নির্মাণ ভেঙে ফেলা হয়। লাঠিচার্জ করার অভিযোগও ওঠে। আর এসবের মাঝেই প্রতিবাদ করতে গিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ একাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ।
কী বলছেন ঊষসী এবং সৃজন?
বিক্ষোভকারীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের সময় লাঠিচার্জ চালিয়েছিল পুলিশ। ঘটনায় নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য-সহ একাধিক ব্যক্তি আহত হন। অভিনেত্রী তথা সিপিআইএম নেতা ঊষসী চক্রবর্তী বলেন, “এখানে হকার থাকা যদি বেআইনি হয় তা হলে আজকের উচ্ছেদটাও বেআইনি। আগের দিন নোটিস দেখিয়ে কথা হয়েছিল আগামী ৮ জুন কোর্ট খুললে আমরা সার্টিফায়েড কপি দেব। তার পরেও এই উচ্ছেদ অর্থাৎ আদালত আবমাননা করা হচ্ছে।” অন্যদিকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় সৃজন অভিযোগ করেন, আদালত ও আইনকে উপেক্ষা করেই রেল এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তাঁর দাবি, তাঁকে বেআইনিভাবে আটক করা হয়েছে।
আরও পড়ুন: রেশন কার্ডের ভুল শুধরাতে আর যেতে হবে না কোথাও, বাড়ি বসে এভাবে করুন সংশোধন
এর আগে, গত মঙ্গলবার রাতেও, হকার উচ্ছেদের আশঙ্কায় উত্তেজনা তৈরি হয়েছিল যাদবপুর স্টেশন এলাকায়। সে দিনও প্রতিবাদে শামিল হয়েছিলেন বাম নেতা ও কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, স্টেশনের বাইরে আচমকা দোকানপাট ভাঙার জন্য দাঁড়িয়ে ছিল বুলডোজার। কিন্তু সেবার সকলের প্রতিবাদের দাপটে উচ্ছেদ হয়নি। অন্যদিকে, হাওড়া, শিয়ালদহ স্টেশন চত্বরে বেআইনি হকার ‘উচ্ছেদ’ করেছে রেল। শুধু স্টেশন চত্বর নয়, হাওড়ার বিভিন্ন এলাকায় বহুতলের বেআইনি নির্মাণ ভাঙতেও চালানো হয় বুলডোজার। এদিকে রাতারাতি এই উচ্ছেদ অভিযানে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
Found this site through a friend and it did not disappoint. The graphics are crisp and the gameplay is very addictive. Love using g999login.
The VIP perks here are actually worth it. I feel like a valued player every time I log in. Join the club at 8kbetvvip.
I’ve been playing here for a few weeks now and the interface is super smooth. Fast payouts and no hassle with the login process. Definitely recommend 877jililogin for anyone looking for a reliable site.
The app is super lightweight and doesn’t crash my phone. Much better than playing in a browser. Get it from juan365download.
I’ve tried a few platforms lately, but the experience here is just different. The interface is clean and the payouts are fair. Highly recommend br777a to everyone.
The login process is seamless and I love how secure everything feels. It’s hard to find a platform that balances speed and safety so well. Big shoutout to xz777loginapp.
Feeling like a real VIP with the rewards and the exclusive service provided here. The winning streaks are unbelievable. Join sgcvipslot