=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কবে ঢুকছে পিএম কিষাণের ২৪তম কিস্তি? দিনক্ষণ জানাল সরকার

সহেলি মিত্র, কলকাতা: দেশের কয়েক কোটি কৃষকদের জন্য রইল সুখবর। আর মাত্র কয়েকদিনের মধ্যে অনেকের অ্যাকাউন্টে ২০০০ টাকা ঢুকবে। আসলে বর্তমানে সারা দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) ২৪তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। পিএম-কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ ২,০০০ টাকা করে তিনটি সমান কিস্তিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। যাইহোক, এখন জানা গেল কবে ২০০০ টাকা সকলের ব্যাঙ্কে ঢুকবে।

কবে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ঢুকবে?

সাধারণত, প্রতি চার মাস অন্তর একটি কিস্তি প্রদান করা হয়। পিএম কিষাণ যোজনার ২৩তম কিস্তি ২০ জুন, ২০২৬-এ রিলিজ করা হয়েছিল। তারপর থেকে কৃষকরা পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন। তাই, ২৪তম কিস্তি অক্টোবরের শেষের দিকে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছিল। অবশেষে এখন দিনক্ষণও জানা গেল। রিপোর্ট অনুযায়ী, পিএম কিষাণ যোজনার ২৪তম কিস্তি ৩০শে অক্টোবর সকলের ব্যাঙ্কে ঢুকবে বলে খবর।

এই কাজটি সম্পূর্ণ করতে হবে

এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা পাঠানো হবে। পিএম কিষাণ যোজনার অধীনে নিরবচ্ছিন্ন কিস্তি পেতে হলে কৃষকদের কিছু বাধ্যতামূলক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে e-kyc, বৈধ আধার তথ্য এবং জমির রেকর্ড যাচাই। এছাড়াও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হতে হবে, যাতে সরকারি অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠানো যায়।

আরও পড়ুনঃ হাওড়া-দিল্লি বন্দে ভারত স্লিপার থামবে আসানসোল ও ধানবাদে, রুট কী হবে?

যদি কোনো কৃষকের ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকে বা তাদের জমির রেকর্ড যাচাই করা না হয়ে থাকে, তাহলে তাদের কিস্তি পেতে দেরি হতে পারে। তাই, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে পরবর্তী কিস্তি দেওয়ার আগে তারা যেন তাদের সমস্ত তথ্য যাচাই করে নেন এবং কোনো গরমিল থাকলে তা সংশোধন করে নেন। পিএম কিষাণ যোজনার সুবিধা শুধুমাত্র যোগ্য কৃষক পরিবারগুলিই পায়। আয়কর প্রদানকারী কৃষকরা এই সুবিধার জন্য যোগ্য নন। এছাড়াও, কিছু বর্তমান ও প্রাক্তন সরকারি কর্মকর্তা, নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরাও এর আওতামুক্ত। যে সকল পেনশনভোগীর মাসিক পেনশন ১০,০০০ টাকা বা তার বেশি, তাঁরাও সাধারণত এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।

Leave a Comment