=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তান সেনার ক্যাম্প, পুলিশ স্টেশন দখল করল BLF, কনভয়ে হামলায় নিহত একাধিক জওয়ান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বালুচিস্তানে (Balochistan) ফের বিপদে পাকিস্তান সেনা! এবার বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট পাকিস্তান (Pakistan) সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন আলমাস শুরু করল। আর এই বিশেষ অভিযানের অধীনে বালুচিস্তানে পাক সেনার বিভিন্ন ঘাঁটি এবং সরকারি ক্যাম্পগুলিকে লক্ষ্যবস্তু করেছে BLF। বালুচিস্তানের এই সংগঠন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দাবি করে, গোয়াদরে পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় ক্যাম্পে হামলা চালিয়েছে তারা। শুধু তাই নয়, সেনা ক্যাম্পও দখল করে নিয়েছে BLF!

পাকিস্তান সেনা ক্যাম্প দখল করল BLF

এদিন, বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের মুখপাত্র মেজর গোহরাম বালুচ জানান, আলমাস অভিযানে তাঁর দলের সাদ্দো অপারেশনাল ব্যাটালিয়ন এবং অন্যান্য বিশেষ ইউনিটের যোদ্ধারাও অংশ নিয়েছে। বিদ্রোহীরা গোয়াদার জিরো পয়েন্টে পাকিস্তানি সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের একটি ক্যাম্পে হামলা চালিয়েই অভিযান শুরু করেছিল। পরবর্তীতে এফডব্লিউও দখল করার দাবি জানায় BLF।

জানিয়ে রাখা প্রয়োজন, এফডব্লিউও হল পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুক্ত একটি সামরিক প্রকৌশল সংস্থা। এই সংস্থা মূলত পাকিস্তান সেনাবাহিনীর বড় বড় অবকাঠামো এবং নির্মাণ প্রকল্পের সাথে যুক্ত। আর সেটাই দখল করে নেওয়ার দাবি জানিয়েছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। একই সাথে BLF দাবি করেছে, তারা পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্স এর একজন ক্যাপ্টেন এবং স্পেশাল সার্ভিসেস গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে হত্যা করা হয়েছে

 

আরও পড়ুন: ৪ স্ত্রী, ৫৮ সন্তান, ঘরে নেই খাবার! আফগানিস্তানের সাদেকের দুর্দশা চোখে জল আনবে

এখানেই শেষ নয়, মাজানি পুলিশ স্টেশন দখল করে সেখানে থাকা যাবতীয় অস্ত্রশস্ত্র জব্দ করার পাশাপাশি গোয়াদার জেলার গাবদ এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়ের উপর হামলার দায়ও স্বীকার করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। যেই হামলার ঘটনায় সেনাবাহিনীর গাড়ি পুড়ে যাওয়ার সাথে সাথে একাধিক সেনা কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতও হয়েছেন অনেকে। এও শোনা যাচ্ছে, গাবদ ক্রসের একটি পুলিশ ফাঁড়িও দখল করার দাবি করেছে BLF।

Leave a Comment