=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

করা যাচ্ছে না স্ট্যাটাস চেক, এবার কী হবে অন্নপূর্ণা ভাণ্ডারের?

সৌভিক মুখার্জী, কলকাতা: বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)? যেখানে আজ এই প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা, সেখানে হঠাৎ করে অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল পোর্টালে উড়িয়ে দেওয়া হল স্ট্যাটাস চেক করার অপশন। এমনকি নতুন করে আবেদন করার কোনও সুযোগও এখন আর নেই। তাহলে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার পাননি তাদের কী করনীয়? কেন রাজ্য সরকারের তরফ থেকে বদল আনা হল অফিশিয়াল ওয়েবসাইটে?

অন্নপূর্ণার সাইটে বিরাট পরিবর্তন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছিলেন, যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাদের আগামী ৩০ আগস্টের মধ্যেই সমস্ত তথ্য যাচাই করে ব্যাংক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেওয়া হবে। যদিও এই প্রকল্প চালু হওয়ার সময় থেকেই জানানো হয়েছিল, আগামী ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। সবে দু’মাস হয়েছে এই প্রকল্প চালু হল। তাহলে কেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার লিংক তুলে নেওয়া হল? এমনকি আবেদনের অবস্থা বর্তমানে কী পর্যায়ে রয়েছে, সেই স্ট্যাটাস পর্যন্ত এখন আর চেক করা যাচ্ছে না।

অনেকেই বলছেন, যেহেতু আজ আগস্ট মাসের ১ তারিখ, তাই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আজই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসের ১ তারিখ ভেরিফাই করে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হয়েছিল রাজ্যের ১ কোটি ৯ লক্ষের বেশি কিছু মহিলার। এর পাশাপাশি ভোটার তালিকায় নাম নেই, এরকম ২৮ লক্ষ আবেদন বাতিল করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু কোনও রকম কারণ ছাড়াই আরও ২৬ লক্ষ আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। যদিও পরে তাদের আবেদন আবার যাচাই করা হলেও এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।

আরও পড়ুন: আগস্টের শুরুতে কমল সোনার দাম, বাড়ল রুপো! দেখুন আজকের রেট

আসলে গতকাল রাত থেকেই রাজ্য সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে লগইন করলে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি উইন্ডো। আর এখানে শুধুমাত্র অফিসারদেরই লগইন করার অপশন রয়েছে। উপভোক্তাদের আবেদনের জন্য যে উইন্ডো ছিল এতদিন, সেটি রাতারাতি উধাও। এমনকি স্ট্যাটাস চেক করারও কোনও অপশন নেই। যদিও অনেকের মতে, এটি টেকনিক্যাল ত্রুটি হতে পারে। কিন্তু এ বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কিন্তু যাদের আবেদন রিজেক্ট হয়েছিল, তারা এই মাসে টাকা পাবেন কিনা সে বিষয়ে নিশ্চিতভবে এখনও কিছু বলা যাচ্ছে না।

Leave a Comment