নতুন হার্দিক পান্ডিয়া পেয়ে গেল ভারত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট লেগেই রয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। যার কারণে বিগত সিরিজগুলিতে ভারতীয় দলকে সঙ্গ দিতে পারেননি তিনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে নিজের চোট সারিয়া ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন হার্দিক। তবে শোনা যাচ্ছে, ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডারের বিকল্প খুঁজে পেয়ে গেল টিম ইন্ডিয়া! শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের এক দাপুটে অলরাউন্ডারকেই নতুন হার্দিক পান্ডিয়া হিসেবে দেখছেন নির্বাচকদের একাংশ! এখন প্রশ্ন, তাহলে কি হার্দিক পান্ডিয়ার বদলে 2027 বিশ্বকাপে সুযোগ পাবেন তিনি?

নতুন হার্দিক পান্ডিয়া পেয়ে গেল ভারত!

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, 2027 ওয়ানডে বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার আশুতোষ শর্মাকে বিকল্প ফার্স্ট বোলিং অলরাউন্ডার হিসেবে দলে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট! মনে করা হচ্ছে, হার্দিকের বিকল্প হিসেবে অত্যন্ত যোগ্য আশুতোষ! শুধু তাই নয়, একজন দক্ষ ফিনিশার হিসেবেও ভারতের জন্য মাঠে পড়ে থাকতে পারেন তিনি। মূলত সে কারণেই নাকি দিল্লির এই প্লেয়ারকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে টিম ইন্ডিয়ার নির্বাচকরা! যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

বলাই বাহুল্য, 2026 ওয়ানডে কাপে মাঠে নেমে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন এই আশুতোষ। চারটি ম্যাচে অংশ নিয়ে 13টি উইকেট তুলেছেন তিনি। এই খেলোয়াড় ইয়র্কশায়ারের বিপক্ষে তিনটি, মিডলসেক্সের বিপক্ষে চারটি, গ্লস্টারশায়ারের বিপক্ষে একটি এবং এসেক্সের বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়েছেন। তবে ব্যাটিং করার তেমন সুযোগ পাননি তিনি। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিগত দিনগুলিতে ব্যাট হাতে দর্শকদের মন জয় করেছেন এই খেলোয়াড়।

অবশ্যই পড়ুন: বাবা সারাতেন সাইকেল, কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন দেশের মেয়ে অস্মিতা দে

কয়েকটি সূত্র বলছে, আশুতোষ যেভাবে নিজের ব্যাটিং এবং বোলিং দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন তাতে আগামী দিনে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন তিনি। আর সেটা হবে একেবারে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবেই! আর শেষ পর্যন্ত আশুতোষ যদি পান্ডিয়ার বিকল্প হিসেবে ভারতীয় দলে জায়গা করে নেন সে ক্ষেত্রে তাঁর কাছে বড় সুযোগ থাকবে নিজেকে টিম ইন্ডিয়ায় ফিট করে নেওয়ার। কেউ কেউ বলেছেন, তিনিই নতুন হার্দিক পাণ্ডিয়া!

Leave a Comment