“প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা অপরাধ নয়, যদি…” দাবি অভিজিৎ দীপকের

সৌভিক মুখার্জী, কলকাতা: “প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা কোনও অপরাধ নয়!” এমনই দাবি ককরোচ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Abhijeet Dipke)। সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল গোটা দেশ। অবশেষে কেন্দ্র সিজেপির দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছে তারা। তবে কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আক্রমণ করে বসেন এক মহিলা। এমনকি সরাসরি প্রধানমন্ত্রীকে অপমান করেন তিনি। সেই কারণে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। এবার এ নিয়েই মুখ খুললেন অভিজিৎ।

অপমান করা অপরাধ নয়!

শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে অভিজিৎ দীপকে দাবি করেন, “দেশে কি দুটি আইন রয়েছে? আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা কিংবা আইটি সেল সদস্যদের বিরুদ্ধে কেন একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না? যদি গালিগালাজের জন্য মামলা দায়ের করা হয়, তাহলে বিজেপির সেই সমস্ত আইটি সেলের লোকদের বিরুদ্ধে কবে মামলা করা হবে, যারা বছরের পর বছর ধরে অনলাইনে মহিলাদের উদ্দেশ্যে সরাসরি আপত্তিকর ভাষা ব্যবহার করে তাদেরকে অপমান করে আসছে?”

অভিজিতের আরও সংযোজন, “তারা সমস্ত ধরনের বাজে কথা ব্যবহার করছে। এমনকি কোনও মহিলাকে সম্মান করছে না। আর তারা গর্ব করে বায়োতে লিখে রেখেছে, ‘আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগামী।’ আসলে এই ধরনের লোকেরাই দিনের পর দিন মেয়েদেরকে গালিগালাজ করছে। তাদের বিরুদ্ধে কেন একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না? শুধু বিজেপির আইটি সেল নয়। তাদের সাংসদ রমেশ বিধুরি জি নিজেই মেয়েদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলেছে।”

আরও পড়ুন: বাসে ফ্রি ভ্রমণে মহিলাদের জন্য বাধ্যতামূলক পিঙ্ক কার্ড, কীভাবে বানাবেন দেখে নিন

এমনকি অভিজিৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ভাইরাল ভিডিও সামনে এনেছেন, যেখানে তিনি ক্যামেরাম্যানের বিরুদ্ধে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন। অভিজিতের বক্তব্য, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ছিল যেখানে তিনি একজন ক্যামেরাম্যানকে গালিগালাজ করছিলেন। এগুলি কী হচ্ছে? এই দেশে কি দুটি আইন রয়েছে? যুবকদের জন্য আলাদা আইন, এবং বিজেপি ও তার নেতাদের জন্য আলাদা আইন? গালিগালাজ করা কোনও অপরাধ নয়। এটা একটা খারাপ কাজ। সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে বলুন যে তার এরকম ভাষা ব্যবহার করা উচিত নয়। কিন্তু মামলা কেন করা হচ্ছে? যদি গালিগালাজের বিরুদ্ধে মামলায় করতে হয়, তাহলে সবথেকে বেশি মামলা করা হবে বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে।”

Leave a Comment