কলকাতায় করোনা, বাংলায় শিল্প-বিপ্লব…! আজকের সেরা ১০ খবর (১৯ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ জুলাই, রবিবার। কলকাতায় করোনা, বাংলায় শিল্প-বিপ্লব, হাইকোর্টের দ্বারস্থ অভিষেক, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দেশের একমাত্র শব্দ সংগ্রহশালার উদ্বোধন কলকাতায়

ভারতের প্রথম শব্দ সংগ্রহশালা উদ্বোধন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার জাতীয় গ্রন্থাগারে এই সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ চিঠি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই শব্দ সংগ্রহশালা বাংলার তথা কলকাতার মুকুটে নয়া পালক। এখানে ২২টি ভাষার বিবর্তনকে তুলে ধরা হবে। ২০২০ সালে মোদী এই সংগ্রহশালা তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। ভাষার মাধ্যমে কোনও দেশের সংস্কৃতিকে বোঝায়। আর এই জাদুঘর সেই ঐতিহ্য বহন করবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) এখনই পেশ হচ্ছে না ইউনিফর্ম সিভিল কোড

এখনই পেশ হচ্ছে না ইউনিফর্ম সিভিল কোড। শোনা যাচ্ছিল, চলতি বাজেট অধিবেশনে হয়তো এই বিধিমালা কার্যকর করা হবে। কিন্তু নবান্ন সূত্রে খবর, চলতি বাজেট অধিবেশন নয়, বরং আলাদা করে অধিবেশন ডেকেই এই দেওয়ানি বিধি কার্যকর করা হবে। এমনিতেই গত ১০ জুলাই ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রী নয় সদস্যের একটি দল গঠন করেছিলেন, যেখানে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে প্রধান হিসেবে রাখা হয়। তাছাড়া ছিলেন আরও অনেকে। তবে কবে এই বিল পেশ হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) স্বাস্থ্য মিশনের আওতায় থাকা কর্মীদের বেতন বাড়ল ৫০০০ টাকা

এবার রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় থাকা কর্মীদের ৫০০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, এই তালিকায় ৩৬ হাজার কর্মী পড়ছেন। এমনকি তাদের এই বেতন বৃদ্ধি ১ আগস্ট থেকে কার্যকর করা হবে। যদিও ২ জুলাই মন্ত্রিসভার অনুমোদন আর অর্থ দপ্তরের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ একথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে শুধুমাত্র এই সংশ্লিষ্ট শাখার কর্মীরাই বাড়তি বেতনের সুবিধা পাবেন। এর আওতায় রয়েছেন নার্স, মেডিকেল অফিসার, স্পেশালিস্ট, ল্যাব টেকনোলজিস্ট, সুপারভাইজার, কাউন্সিলর ইত্যাদি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ছুটির দিনেও হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

ছুটির দিনেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে গতকাল তাঁর আমতলার দপ্তর ভাঙা নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। কিন্তু হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আর ভাঙা চলবে না কালীঘাট তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দপ্তর। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দপ্তরের বর্তমান অবস্থা বহাল থাকবে বলেই জানিয়েছেন বিচারপতি। আসলে শনিবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় তৃণমূল সাংসদের দপ্তরের একাংশ। অভিযোগ ওঠে, এটি অবৈধ নির্মাণ। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের উপর পুষ্প বৃষ্টি

আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। যদিও এটিকে এবার জাতীয় উৎসব হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। কারণ, শ্রাবণী মেলার পবিত্র এই সময়ে তারকেশ্বরে লক্ষ লক্ষ মানুষ বাবার মাথায় জল ঢালতে যান। তবে যেহেতু আগামীকাল প্রথম সোমবার, তাই সেই উপলক্ষে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রথমত, আগের ঘোষণা অনুযায়ী এবার হেলিকপ্টার করে ভক্তদের উপরে পুষ্পবৃষ্টির পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়াও শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত দীর্ঘ ৩৭ কিলোমিটার যাত্রার মধ্যে ৫ কিলোমিটার অন্তর সেবা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ২০ জুলাই সংসদ অভিযানের ডাক সোনম ওয়াংচুকের

দিল্লির যন্তরমন্তর থেকে গতকাল জোরপূর্বক সোনম ওয়াংচুকের অনশন ভাঙিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি গতকাল অভিজিৎ দীপকে নিজেই অনশনের ঘোষণা করেছেন। তবে আজ হাসপাতাল থেকে সরাসরি সোনম সংসদ অভিযানের ডাক দিয়েছেন। তাঁর নেতৃত্বে আগামী ২০ জুলাই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু তার আগেই অনশন ভাঙতে বাধ্য করে পুলিশ। এদিন এক্স হ্যান্ডেলে সোনম ওয়াংচুক লেখেন, ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস

আজ রবিবার হাওড়ার সাঁকরাইলে আমূলের কারখানার শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গরা। জানা গিয়েছে, আমূল প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে রাজ্যের হাওড়া ফুড পার্কে আমূল বেঙ্গল ডেইরি প্রজেক্ট স্থাপন করেছে। আর এটি উদ্বোধন হলে দৈনিক প্রায় ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াজাত করা হবে। এর পাশাপাশি প্রায় ১ হাজার টন বা ১০ লক্ষ কেজি দই ও অন্যান্য প্রক্রিয়ায় দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হবে। সবথেকে বড় ব্যাপার, এই ফ্যাক্টরিতে কয়েক হাজার কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত

নির্বাচনের পরপর এমনিতেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। তবে এবার সেই সূত্রে তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত। দীর্ঘ ৪০ বছরের সম্পর্কে ইতি টেনে দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি। এমনিতেই ২০ জনের বেশি বিদ্রোহী সাংসদ মমতার হাতছাড়া। বিধায়ক হারিয়েছেন প্রায় ৬০ এর বেশি। সবাই এখন ঋতব্রত শিবিরে। আর এবার সেই তালিকায় নাম দিলেন তপন দাশগুপ্ত। যদিও এ বিষয়ে মমতার তরফ থেকে কিছু জানানো হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা নিয়ে ধুন্ধুমার কাঁচরাপাড়ায়

উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে এবার তৈরি হল উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, এক বিজেপি নেতা এবং তাঁর কয়েকজন সমর্থকরা নাকি ওই কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। সেই কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এক মহিলা বলেন, ইচ্ছা করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা ঝুলিয়েছে বিজেপির নেতা। এতে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই সমস্যার সমাধান হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) করোনার আতঙ্ক কলকাতায়

এবার করোনা সংক্রমণ কলকাতায়। হ্যাঁ, কোভিড ১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক নাবালক। জানা যাচ্ছে, বিগত সাত দিন ধরে তাঁর জ্বর ছিল। পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। সেখানেই কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছে। এমনিতেই অন্ধ্রপ্রদেশে করোনা সংক্রমনের খবর মিলেছিল। আর এবার কলকাতাতেও সেই ভাইরাস। তবে ওই যুবকের অবস্থা বেশ আশঙ্কাজনক, এমনটাই খবর। যুবকের বাড়ি গড়িয়ায়। তাঁকে বর্তমানে আইসিউতে ভর্তি করানো হয়েছে, এবং তাঁর মাকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment