সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রী থেকে শুরু করে পর্যটকদের জন্য রইল দারুণ সুখবর। আপনিও কি এই গরমের ছুটিতে বা বর্ষায় পাহাড় যাওয়ার কথা ভাবছেন কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না কিছুতেই? তাহলে আপনার সব চিন্তা দূর করতে বড় চমক দিল পূর্ব রেল। মূলত যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড় ট্রেনের (Kolkata-Dibrugarh Train) ট্রিপ আরও চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ফলে এখন উত্তরবঙ্গ হোক বা মেঘালয়ের পাহাড়, ঘুরতে যাওয়া আরও সহজ। এই বিষয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেল।
ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড় ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ট্রেন নম্বর ০৫৯৩২/০৫৯৩১ ডিব্রুগড়-কলকাতা- ডিব্রুগড় ট্রেন তাঁদের বর্তমান পথ, সময়সূচি ও স্টপেজ অনুযায়ী চলবে। রেল জানিয়েছে ডিব্রুগড় থেকে ০৫৯৩২ আগামী ৬ জুন, ১৩ জুন, ২০ জুন, ২৭ জুন, ৪ জুলাই, ১১ জুলাই, ১৮ জুলাই ও ২৫ জুলাই অর্থাৎ প্রতি শনিবার চলবে। যাত্রাপথে ট্রেনটি NJP স্টেশনেও দাঁড়াবে বলে খবর।
আরও পড়ুনঃ ‘পড়িয়ে কী হবে’ শুনেছিল বাবাহীন মেয়ে, মোমবাতির আলোয় পড়ে UPSC ক্র্যাক, আজ IPS ইলমা
অপরদিকে কলকাতা থেকে ট্রেন নম্বর ০৫৯৩১ আগামী ৮ জুন, ১৫ জুন, ২২ জুন, ২৯ জুন, ৬ জুলাই, ১৩ জুলাই, ২০ জুলাই এবং ২৭ জুলাই অর্থাৎ প্রতি সোমবার ছাড়বে। এছাড়াও ট্রেন নং ০৩৪০৭ (ভাগলপুর–কাটিহার) স্পেশাল এবং ট্রেন নং ০৩৪০৮ (কাটিহার–ভাগলপুর) স্পেশাল পরিষেবাও ৪ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং উভয় পরিষেবা তাদের বিদ্যমান সময়সূচী ও স্টপেজ বজায় রেখে তিনটি অতিরিক্ত ট্রিপ পরিচালনা করবে।
ট্রেনের স্টপেজ কী?
ডিব্রুগড়-কলকাতা- ডিব্রুগড় স্পেশাল ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টৈউন, নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও ধেমাজি, উত্তর লখিমপুর, হারমুটি জংশন, বিশ্বনাথ চারিআলি, রঙ্গাপাড়া নর্থ, উদালগুড়ি, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়ারাবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসোই, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, কাটোয়া, নবদ্বীপধাম এবং নৈহাটি জংশনেও দাঁড়াবে। সেক্ষেত্রে যাত্রীদের যাত্রা শুরুর আগে আইআরসিটিসি ওয়েবসাইট এবং রেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সময়সূচী ও স্টপেজের বিবরণ দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।