সহেলি মিত্র, কলকাতাঃ এই শীতে কম বাজেটে কোথাও ঘুরতে যাবেন বলে ভাবছেন? তাহলে ঘুরে আসতে পারেন ঝিলিমিলি থেকে। বাঁকুড়ার ঝিলিমিলি খুবই সুন্দর একটি জায়গায়। শীতকালে এই জায়গা যেন আরও জীবন্ত হয়ে ওঠে। আপনিও যদি এই ঝিলিমিলিতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে ধর্মতলা থেকে অনায়াসেই সরকারি বাসে করে সেখানে পৌঁছে যেতে সক্ষম হবেন। আর যদি মহিলা হন তাহলে তো আরও সোনায় সোহাগা। একদম বিনামূল্যে সরকারি SBSTC-র বাসে করে ঝিলিমিলি (Jhilimili Kolkata Bus) ঢুকে যেতে পারবেন। চলুন বাসটির স্টপেজ, রুট, সময়সূচী সম্পর্কে বিশদে জেনে নেবেন।
ঝিলিমিলি থেকে কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবা
দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে ঝিলিমিলি-কলকাতা-ঝিলিমিলি নিয়মিত বাস পরিষেবা দেওয়া হচ্ছে। বাসটি ঝিলিমিলি রানী বাঁধ, মুকুটমণিপুর, খাতড়া থেকে দুর্গাপুর হয়ে কলকাতা যায়। এই বাস প্রতিদিন চলে। এদিকে এই বাস পরিষেবার ফলে বাঁকুড়া ও কলকাতা দুই জেলার মধ্যে দারুণ সংযোগ স্থাপন হয়, উপকৃত হন দুই জেলার মানুষ।
বাসের রুট ও সময়সূচি
এবার জেনে নেওয়া যাক সরকারি বাসটির রুট ও সময়সূচী সম্পর্কে। রুট সম্পর্কে বললে, বাসটি ঝিলিমিলি, রানীবাঁধ, খাতড়া, বাঁকুড়া বাইপাস, দুর্গাপুর বর্ধমান বাইপাস, জাবলা, খেঁজুরিয়া, আঁখুটা মোড়, অম্বি, কানগর, মুকুটমণিপুর, সুপুর, হাতিরামপুর, পুয়াবাগান, ধলডাঙ্গা, বাইপাস, বেলিয়াতোড়,বড়জোড়া, বর্ধমান বাইপাস, শক্তিগড়, ডানকুনি, সলপ হয়ে ধর্মতলা ঢুকবে।
আরও পড়ুন: গভীর জঙ্গলের ভেতরে রয়েছে গা ছমছমে জনপ্রপাত, শীতে পিকনিক করতে যাবেন নাকি?
এবার আসা যাক বাসের সময়সূচী সম্পর্কে। কলকাতা যাওয়ার সময়ে বাসটি ঝিলিমিলি থেকে ছাড়বে সকাল ৪.২৫ নাগাদ, রানিবাঁধ থেকে ছাড়ে সকাল ৪.৫০টা নাগাদ, বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে সকাল ৬.১৫ নাগাদ, দুর্গাপুর থেকে ছাড়ে ৭.১০ নাগাদ, এরপর ধর্মতলা পৌঁছায় বেলা ১০.২৫ নাগাদ। এরপর ঝিলিমিলি যাওয়ার সময়ে কলকাতা থেকে ছাড়ে দুপুর ৩.১০ নাগাদ। এরপর বাসটি ঝিলিমিলি পৌঁছাবে রাত ৮.৫০ নাগাদ।