=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কল্যাণীতে বড় কাজ শুরু রেলের, উপকৃত হবেন সবাই

অনন্যা সরকার, কল্যাণী: দীর্ঘদিন ধরেই নদিয়ার কল্যাণীতে ফ্লাইওভার (Kalyani Flyover) তৈরির কাজ নিয়ে টালবাহানা চলছিল। এবার অবশেষে কল্যাণীবাসীর দাবি পূরণে সচেষ্ট হয়েছে সরকার। রেলের পক্ষ থেকে গত বুধবার (১০ জুন) কল্যাণীর ৪২ নম্বর রেলগেটের (Railway Gate No. 42) উপর ফ্লাইওভার তৈরির জন্য জমি মাপার কাজ শুরু হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস, রেলের আধিকারিক সহ রাজ্য সরকারের প্রতিনিধি এবং কল্যাণী পুরসভার কর্মকর্তারা। 

কল্যাণীর ফ্লাইওভার তৈরির কাজ শুরু 

কল্যাণীর অন্যতম ব্যস্ত রেলগেট হল ৪২ নম্বর রেলগেট। এর একদিকে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIMS), আবার অন্যদিকে অবস্থান করছে কল্যাণী মেডিকেল কলেজ বা কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, ইএসআই (ESI) এবং একাধিক বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন বহু মানুষ এই রেলগেট পারাপার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান। কিন্তু ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ গেট বন্ধ করে রাখতে হয়, ফলে তৈরি হয় যানজট। অ্যাম্বুল্যান্স, অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হয়। 

এলাকাবাসীরা অভিযোগ জানিয়েছেন যে, অনেকবার রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় যানজটে আটকা পড়তে হয়েছে। তাই দীর্ঘদিন ধরে কল্যাণীর মানুষরা রেল ওভারব্রিজ নির্মাণ করার দাবি করে যাচ্ছিলেন। সেই দাবি মেনে এবার অবশেষে ভারতীয় রেল ফ্লাইওভার তৈরির জন্য প্রয়োজনীয় জমির মাপজোকের কাজ শুরু করেছে। নদিয়া জেলার এক প্রশাসনিক কর্মকর্তা জানান, ওভারব্রিজ তৈরি হলে ওই ব্যস্ততম এলাকায় যানজট সমস্যা স্থায়ীভাবে মিটবে। সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারবেন। 

আরও পড়ুনঃ গোরক্ষপুর থেকে শিলিগুড়ি মাত্র ৬ ঘন্টায়! নতুন এক্সপ্রেসওয়ে বানাচ্ছে NHAI

বুধবার কল্যাণীর বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস জানান, ফ্লাইওভারের জমি নিয়ে কোনো জটিলতা নেই। এর কাজ দ্রুত শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি। কোন কোন অঞ্চলের ওপর দিয়ে এই ওভারব্রিজ যাবে, তার তথ্য খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তবে শোনা যাচ্ছে যে, কল্যাণী ব্লকের সগুনা পঞ্চায়েতের জয়দেববাট থেকে এই ফ্লাইওভার উঠে এসে ৪২ নম্বর রেলগেট ও এ-ব্লক বাজারের সংলগ্ন কল্যাণী সীমান্ত লোকালের রেলগেট পার করে কল্যাণী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিক্ষায়তন স্কুলের সামনের রাস্তায় শেষ হবে। ওভারব্রিজ তৈরি করা নিয়ে প্রশাসনকে উদ্যোগী হতে দেখে খুশি হয়েছেন কল্যাণীবাসীরা। বহুদিনের প্রতীক্ষার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে ওই এলাকায় দীর্ঘদিনের যানজটের সমস্যা কেটে পরিবহন ব্যবস্থায় নতুন গতি আসবে। 

Leave a Comment