=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কারা পাবেন না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা? দেখুন সরকারের নির্দেশিকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সালটা 2018। দেশের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের উদ্দেশ্য, নিখরচায় দেশবাসীকে চিকিৎসা পরিষেবা দেওয়া। সেই মতোই, দেশের বহু মানুষ এই বিশেষ প্রকল্পের আওতায় বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পেয়ে থাকেন। যদিও এতদিন তৃণমূল জামানায় বাংলায় এই প্রকল্প চালু ছিল না। তবে পালাবদল হয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বঙ্গের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে জুড়তে শুরু করেছেন। এক্ষেত্রে প্রশ্ন থেকে থাকে, কারা এই প্রকল্পের জন্য যোগ্য নন? কোন কারণে বাতিল হতে পারে আবেদন?

কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য নন?

কেন্দ্রীয় সরকারের, বেশকিছু শর্ত এবং নিয়মাবলী মেনেই চালানো হয় আয়ুষ্মান ভারত প্রকল্প। সেই নিয়ম অনুযায়ী, যেসব পরিবারের সদস্যরা নিয়মিত আয়কর দেন তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য নন। পাশাপাশি নিজের নামে পাকা বাড়ি এবং জমি জায়গা থাকলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। সরকারি স্থায়ী চাকরিজীবী রয়েছে এমন পরিবার এই প্রকল্পের বাইরে। বড় গাড়ি রয়েছে এমন পরিবারও এই প্রকল্পের আওতায় আসবে না।

একই সাথে যেসব পরিবার অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। উচ্চ আয়ের ব্যবসায়ীরা এই প্রকল্পের বাইরে। শুধু তাই নয়, যেসব ব্যক্তির নাম সরকারি সুবিধাভোগীদের তালিকায় নেই তাঁরা, ভারতের বাসিন্দা নন ও ভোটার লিস্টে নাম নেই এমন ব্যক্তি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অযোগ্য। এক কথায়, এই ব্যক্তিরা আবেদন করেও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না।

আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনের জন্য কোন কোন নথি থাকা আবশ্যক?

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই একজন ব্যক্তির কাছে আধার কার্ড থাকতে হবে। একই সাথে রেশন কার্ডে পরিবারের প্রত্যেকের নাম থাকা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইল নম্বরের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা জরুরী এবং সরকারি পোর্টালে নিজের নাম রয়েছে কিনা তা নিশ্চিত করা দরকার। এছাড়াও এই প্রকল্পের জন্য ভোটার কার্ড বা ঠিকানার প্রমাণ পত্র, ব্যক্তি ইনকাম সার্টিফিকেট সহ বেশ কিছু প্রয়োজনীয় তথ্য লাগবে।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় হার্ট অ্যাটাকেই মৃত্যু, টুটু বসুর প্রয়াণে অভিভাবক শূন্য মোহনবাগান!

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যেসব পরিবারে সরকারি চাকরিজীবী ব্যক্তি রয়েছেন তারা এই প্রকল্পের বাইরে। তবে 70 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক যাঁদের আয়ের সংস্থান রয়েছে তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বলে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার তৃতীয় দিন থেকে পরবর্তী 15 দিন বিনামূল্যে ওষুধ, স্বাস্থ্য পরীক্ষার মতো পরিষেবা পাবেন। এছাড়া বছরে 5 লাখ টাকা পর্যন্ত অন্যান্য চিকিৎসা পরিষেবা তো রয়েছেই।

Leave a Comment