সৌভিক মুখার্জী, কলকাতা: রাতের বেলায় আলোর উৎসব দীপাবলি বা কালীপুজো। মা কালীর আরাধনার সঙ্গে বিভিন্ন বাড়িতে চলবে লক্ষ্মীপুজোর তোড়জোড়। খুশির আমেজে মেতে উঠবে বাঙালি থেকে শুরু করে গোটা দেশবাসী। সাথে চলবে নানা রকম বাজি প্রদর্শনী। তবে এই বিশেষ দিনটিতে শুধুমাত্র উৎসব উদযাপন করলেই তো হবে না, প্রিয়জন কিংবা আত্মীয়-স্বজনদের জানানো যেতে পারে শুভেচ্ছা বার্তা। এই প্রতিবেদনে দীপাবলির এমনই কিছু শুভেচ্ছা বার্তা (Diwali Wishes) তুলে ধরা হল, যেগুলি প্রিয়জনদের মধ্যে শেয়ার করলে তারাও খুশিতে আত্মহারা হয়ে উঠবে।
দীপাবলি শুভেচ্ছাবার্তা ২০২৬
১) আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
২) হৃদয়ের অন্তস্থল থেকে আপনাকে জানাই দীপাবলি এবং কালীপুজোর শুভেচ্ছা ও ভালোবাসা।
৩) মা লক্ষ্মী আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করুক। আপনার সমস্ত দুঃখ, কষ্ট দূর হয়ে যাক। আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির শুভেচ্ছা।
৪) সবচেয়ে মূল্যবান সম্পত্তি ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠুক। দীপাবলির শুভেচ্ছা জানাই সকলকে।
৫) সকলের কাছে ভালোবাসা, যত্ন এবং আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের দিনটি উপযুক্ত। শুভ দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬) এই দীপাবলি যেন নতুন স্বপ্ন এবং আশা নিয়ে আসে, মা কালীর কাছে এটাই প্রার্থনা করি। আপনার পথ আরও আলোকিত করে দিক। আগামী দিনগুলি আরও আনন্দিত হোক। শুভ দীপাবলি।
৭) আপনাকে এবং আপনার পরিবারকে কালীপুজোর শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
৮) প্রার্থনা করি, এই দীপাবলিতে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবন।
৯) এবারের কালীপুজোতে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক, এটাই চাই।
১০) আপনার ধন-সম্পত্তি, সুখ-শান্তি অক্ষয় হোক। মা কালীর কাছে এটাই চাই। জয় মা কালী।
১১) এই আলোর উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ এবং অনেক অনেক সমৃদ্ধি। শুভ দীপাবলীর শুভেচ্ছা রইল।
১২) অশুভ শক্তির বিনাশ হয়ে আপনার জীবনে ফিরুক শুভ শক্তি। শুভ দীপাবলীর শুভেচ্ছা রইল।
১৩) মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়ায়। দীপাবলির শুভেচ্ছা রইল সকলকে।
১৪) আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক, এটাই চাই মা কালীর কাছে। মা কালী সর্বদা আপনার উপরে থাকুক। দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা রইল।
১৫) এই দীপাবলিতে আপনার জীবনের সমস্ত অন্ধকার ঘুচে যাক আলোর উৎসবে। আপনার জীবনও আলোকিত হয়ে উঠুক। শুভ দীপাবলি।
১৬) আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কালীপুজো এবং দীপাবলি ভালোভাবে কাটুক, এটাই প্রার্থনা করি।
১৭) দীপাবলির এই পুণ্য লগ্নে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন। শুভ দীপাবলি।
১৮) আঁধার কেটে আলো আসুক প্রত্যেকটি ঘরে। নিরাশা ফিরে আসুক আশার আলো। পৃথিবীতে সব ভালো জিনিসের জয় হোক। সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন: আধারের ফটোকপি ছাড়া অ্যাপেই পরিচয় যাচাই, জানাল UIDAI
১৯) এই কালীপুজোতে আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন আনন্দে ভরে উঠুক। কালী মায়ের আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকুক, এটাই প্রার্থনা করি। শুভ কালীপুজো।
২০) আলোর উৎসব হয়ে উঠুক শান্তির। অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাক। দীপাবলীর খুশি ভাগ করে নিন আপনার আপনজনদের সঙ্গে। দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা জানাই।