=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কালীপুজোর বিসর্জনে রক্তারক্তি! বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন ২৮ বছরের আদিত্য

প্রীতি পোদ্দার, বাঁকুড়া: কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বাঁকুড়ায় (Bankura)। বিসর্জন শোভাযাত্রায় বিবাদ-বচসার জেরে নৃশংস ভাবে খুন (Bankura Murder Case) হতে হল বছর ২৮-এর আদিত্য ভকতকে। অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় কোপ মারা হয়। এমনকি মাথার পিছনেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। এই ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সকালেই ঘটনাস্থলে গিয়ে দেখেন এলাকার বিধায়ক নীলাদ্রি দানা।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শুক্রবার রাতে বাঁকুড়া সদর থানার লোকপুর পাড়ায় কালীপুজোর বিসর্জন ছিল। আর সেই সময়েই কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই দলের মধ্যে তীব্র ঝামেলা বাধে। স্থানীয় ভক্তপাড়ার বাসিন্দা বছর ২৮ এর আদিত্য ভকতও সেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন। পরিস্থিতি জটিল হলে স্থানীয়রা ঝামেলা থামায়। প্রাথমিক ভাবে সেই ঝামেলা মিটে গেলেও, বিসর্জন পর্ব মিটে যাওয়ার পরেই ফের নতুন করে বচসা শুরু হয়। তখনই আদিত্যকে ঘিরে বেধড়ক মারধর শুরু করে। ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় কোপ মারা হয়। মাথার পিছনেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।

গ্রেপ্তার ৩ অভিযুক্ত

মারধরের কারণে আদিত্য তখনই অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাঁকুড়া সদর থানার পুলিশকে খবর দেওয়া হলে আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবার এবং ঘটনার প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে আজ, শনিবার সকাল পর্যন্ত সুরাজ রোসা নামে এক যুবক-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অনুমান করা হচ্ছে এই ঘটনায় আরও অনেকে জড়িত, পুলিশ সবটাই খতিয়ে দেখছে।

আরও পড়ুন: সাংসদ পদ থেকে ইস্তফা পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর

কী বলছেন মৃতের বাবা?

মৃতের বাবা এদিন সাংবাদিকদের জানান, “কয়েক মাস আগে নদিয়ার কল্যাণীতে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর সেখানেই থাকতে শুরু করেন। কালীপুজো উপলক্ষে বাড়িতে এসেছিলেন। গতকাল, বন্ধুর আমন্ত্রণে বিসর্জন শোভাযাত্রায় যোগ দিতে গিয়েছিল আদিত্য। কিন্তু বিবাদের মধ্যে জড়ালে জনা দশেক যুবক তাঁকে দফায় দফায় তাড়া করে মারধর করে। ফুটবল খেলোয়াড় হিসেবেও বেশ পরিচিত ছিল আমার ছেলে, কিন্তু আজ সব শেষ হয়ে গেল। দোষীদের চরম শাস্তির দাবি জানাচ্ছি।”

আদিত্যের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় ক্লাব সদস্য ও বাসিন্দারা। আজ, শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক নীলাদ্রি দানা। এদিকে মহাবীর ক্লাবের সম্পাদক সন্দীপ ভকত এবং এলাকার ওয়ার্ড সভাপতি বিজেপির রোহিত ভকত জানিয়েছেন, “আমাদের ক্লাবের সদস্যকে এভাবে নৃশংস ভাবে খুন করা হয়েছে, মানা যায় না। ঘটনার পিছনে কী কারণ, হামলায় কারা জড়িত এবং কোনও পুরনো বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আশা করছি পুলিশ এর ব্যবস্থা নেবে।” এইমুহুর্তে এলাকার অপ্রীতিকর ঘটনা এড়াতে লোকপুর পাড়া চত্বরে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment