কাল এশিয়ান গেমসে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান, কখন-কোথায় দেখবেন বৈভবদের ম্যাচ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসে (Asian Games) ক্রিকেটের ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত এবং জাপান (India Vs Japan)। আগামীকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর হচ্ছে বহু প্রতিক্ষার অবসান। এদিনই প্রতিপক্ষ দলটির বিরুদ্ধে এশিয়ান গেমসের মাঠে নিজেদের ক্ষমতা দেখাবেন ভারতের ছেলেরা। কিন্তু কোথায় দেখবেন এই দুর্ধর্ষ ম্যাচ? কখন থেকেই বা শুরু হবে খেলা? রইল বৈভব সূর্যবংশীদের ম্যাচের যাবতীয় খুঁটিনাটি তথ্য। বলাই বাহুল্য, এর আগেই ভারত এবং জাপানের ক্রিকেট সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়ে দিয়েছিল দুই দেশের পুরুষ টি-টোয়েন্টি দল এশিয়ান গেমসে মুখোমুখি হচ্ছে।

কখন কোথায় দেখবেন ভারত বনাম জাপানের ম্যাচ?

এশিয়ান গেমসের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভারত বনাম জাপানের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সকাল সাড়ে নটা থেকে। জাপানের তোচিগির সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে এই ম্যাচ। সেই আসরে লড়াই করতে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে। সেজন্যই একেবারে অপেক্ষা করে বসে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। সবচেয়ে বড় কথা, এশিয়ান গেমসের ময়দানে জাপানের মুখোমুখি হয়ে ভারত কত বড় ব্যবধানে ম্যাচটি জিতে নিতে পারে সেদিকেও নজর থাকবে ক্রিকেট ভক্তদের।

এখন প্রশ্ন, কোথায় দেখবেন এই ম্যাচ? জানিয়ে রাখি, ভারত বনাম জাপানের টি-টোয়েন্টি ম্যাচটি দেখতে হলে নজর রাখতে হবে টিভির পর্দায়। সেক্ষেত্রে এই ম্যাচটি উপভোগ করা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ককে। এছাড়া যদি বাড়িতে বা অফিসে বসে মোবাইল ফোন থেকে এই ম্যাচ দেখতে যান সে ক্ষেত্রে ডাউনলোড করে নিতে হবে ফ্যানকোডের অ্যাপ। এছাড়াও ফ্যানকোড ওয়েবসাইট থেকেও এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে পারবেন সকলেই।

আরও পড়ুন: স্কুলে বোরকা পরে আসা নিষিদ্ধ করার পথে ইতালি, বিদেশি পড়ুয়াদের নিয়েও আসছে নতুন নিয়ম

উল্লেখ্য, সম্প্রতি এশিয়ান গেমসে মহিলাদের বিভাগে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ভারত এবং জাপান। তবে পুরুষ বিভাগে আজ পর্যন্ত ক্রিকেটের ময়দানে এশিয়ান গেমসে দেখা হয়নি এই দুই দেশের। কাজেই প্রথমবারের মতো যেহেতু ভারত এবং জাপানের পুরুষ ক্রিকেট দল একে অপরের মুখ দেখতে চলেছে আগামীকাল, ফলে এদিনের ম্যাচ হতে চলেছে ঐতিহাসিক।

Leave a Comment