=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাশ্মীরে CRPF-র উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ৩ জওয়ান

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা (Kashmir Attack)। বুধবার কাশ্মীরের কুলগ্রামে টহল দেওয়ার সময় সিআরপিএফ জওয়ানদের উপর গুলি চালিয়েছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। আর এতে তিনজন জওয়ান আহত হয়েছেন বলেই খবর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, দুপুর নাগাদ জম্মু-কাশ্মীরের কুলগ্রাম জেলার একটি চেক পয়েন্টে মোতায়েন সিআরপিএফ জওয়ানদের ওপরেই হামলাকারীরা গুলি চালায়। ঘটনাটি ঘটে দুপুর ২:১৫ মিনিট নাগাদ। তবে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা

অজ্ঞাত পরিচয় হামলাকারীরা এদিন একটি মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলেই খবর। দ্রুত আহত সেনাদের অনন্তনাগ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার পরপরই গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়। পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ হামলাকারীদের খোঁজে শুরু করেছে তল্লাশি অভিযান। এমনকি আশেপাশের এলাকাগুলিতেও চলছে চিরুনি তল্লাশি।

এ বিষয়ে এক সিআরপিএফ জওয়ান বিবৃতি দিয়ে জানিয়েছেন, “আজ বিকালে জম্মু ও কাশ্মীরের কুলগ্রাম জেলার একটি চেকপয়েন্টে মোতায়েন নিরাপত্তা কর্মীদের ওপর অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী হামলাকারীরা গুলি চালালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তিনজন জওয়ান আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।” যদিও জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং কুলগ্রামে থাকলেও হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না। তবে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে আহত সৈন্যদের স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যাচ্ছে এবং চিকিৎসা কর্মীরা দ্রুত তাঁদের সাহায্যের দিকে এগিয়ে আসছেন।

আরও পড়ুন: দূষণ পরীক্ষার নিয়মে বড় বদল, ২০২৮ থেকেই কার্যকর হচ্ছে নতুন BS-VI মানদণ্ড

প্রসঙ্গত, অনন্তনাগ শহরে এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর কাশ্মীরে নিরাপত্তা কর্মীদের উপর এটি দ্বিতীয় হামলা। এর আগে অনন্তনাগে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালিয়েছিল। আইআর তৃতীয় ব্যাটালিয়নের হেড কনস্টেবল আশিক হুসেন কোরেশি, যিনি বুদগাম জেলার বাসিন্দা, তিনি অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকাকালীন হামলার শিকার হয়েছিলেন। পাশাপাশি ৯ দিন পর ৩১ জুলাই শুক্রবার কুলগ্রাম জেলার সুকমা গ্রামের একটি ইটভাটায় শ্রমিকদের উপরেও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ছত্তিশগড়ের এক অস্থায়ী শ্রমিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।

Leave a Comment