=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কিছুক্ষণেই মুড বদল আবহাওয়ার, ধেয়ে আসছে তুমুল বজ্রঝড়-বৃষ্টি, কোন কোন জেলায়?

সহেলি মিত্র, কলকাতা: দুপুর হতে না হতেই মেঘেদের গর্জ ন শুরু হয়ে গিয়েছে আকাশে। আবহাওয়া অফিস জানিয়েছে (Weather Update), আর মাত্র কিছুক্ষণের মধ্যে বাংলার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বর্ষার কারণে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ আকস্মিক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষা প্রবেশ করে গিয়েছে অবশেষে। ফলে আপাতত জেলায় জেলায় চলবে দুর্যোগ,  বাদ যাবে না শহর কলকাতাও।

বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগের সম্ভাবনা বাংলায়

দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলী সহ জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের ভ্রূকুটি রয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সেই সঙ্গে চলছে মূল বজ্রপাত। এখনও অবধি কোথাও তেমন বৃষ্টিপাতের খবর না মিললেও আগামী কিছু ঘন্টার মধ্যে বেশকিছু জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে, তো আবার কিছু কিছু জেলার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। মূলত বর্ষা ও অত্যন্ত শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা তৈরী হয়েছে।  আজ শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

আরও পড়ুনঃ বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থানের দাওয়াই, রাজ্যের যুবদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু সোলাপুর, হায়দরাবাদ, কলিঙ্গপত্তনম, পারাদ্বীপ, বারিপদা, পুরুলিয়া, ধানবাদ, মুজফফরপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সামনের তিন দিনে বর্ষার বাতাস আরও কিছুটা এগিয়ে পশ্চিমবঙ্গের অবশিষ্ট এলাকায়, মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায়, কর্ণাটকের বাকি অংশে, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে, ওডিশা, ঝাড়খণ্ড ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলে এবং ছত্তিশগড়ের কিছুটা অংশেও প্রবেশ করতে চলেছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দুপুর বা বিকেলের মধ্যে উত্তরবঙ্গের কিছু জেলায় রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment