=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কুয়েতের দলকে হারিয়ে দেশের গর্ব হয়ে ওঠার পর এবার ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সম্মান রক্ষা করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ভারতীয় ফুটবলের (Indian Football) ইতিহাসে ফের নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখেছে লাল হলুদ। বুধবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েত লিগের দল আল আরবিকে 4-1 গোলে গুঁড়িয়ে দিয়ে ক্ষমতা প্রদর্শন করেছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। এবার সেই ইস্টবেঙ্গলই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ-টু’য়ে যোগ্যতা অর্জন করে নিল। আর সেটাই ভারতীয় ফুটবল ক্লাব হিসেবে বড় ইতিহাস মশাল ব্রিগেডের।

ইস্টবেঙ্গলের সাফল্যে উচ্ছ্বসিত ভক্তরা

গতকাল ঘরের মাঠে খানিকটা নিরব থেকেই লড়াই শুরু করেছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ দল অত্যন্ত কঠিন সেটা বুঝেই কৌশল তৈরি করেছিলেন কোচ হাবাস। সেই কৌশলেই আটকে পড়ে কুয়েতের দলটি। যদিও এদিনের ম্যাচে প্রথম গোলটা এসেছিল আল-আরবির তরফে। তবে খোচা খাওয়া বাঘ যে কতটা ভয়ানক হতে পারে সেটার প্রমাণ দিয়েছে লাল হলুদ। ইস্টবেঙ্গল বুঝিয়ে দিয়েছে তাঁরা কামব্যাক করায় বিশ্বাসী।

এদিন, পিছিয়ে থেকেও জয় গুপ্তা, মহম্মদ রশিদ, ডেভিড লালহ্লানসাঙ্গা ও রোহিত দানুদের সঙ্গবদ্ধ লড়াইকে সাক্ষী রেখে শেষ পর্যন্ত 4-1 গোলে জিতে যায় ইস্টবেঙ্গল। আর তাতেই এক ধাক্কায় ACL 2 এ জায়গা করে নিল শহরের এই ঐতিহ্যবাহী দলটি। আর প্রথমবারের মতো ইস্টবেঙ্গলের এমন সাফল্যে আনন্দের বাঁধ ভেঙেছে লাল হলুদ ভক্তদের। যার প্রমাণ পাওয়া গিয়েছিল গতকাল ম্যাচ শেষের পরেই।

অবশ্যই পড়ুন: বৈভব সূর্যবংশীর গার্লফ্রেন্ডকে চেনেন? জানুন সব

উল্লেখ্য, মহাদেশীয় টুর্নামেন্টে দেশের মান রক্ষা করার চেষ্টা আজীবন করে এসেছে ইস্টবেঙ্গল। আজ থেকে 13 বছর আগে ভারতের প্রথম দল হিসেবে AFC টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানোর নজির গড়েছিল লাল হলুদ। তাছাড়াও দেড় বছর আগে AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছিল ইস্টবেঙ্গল। সবচেয়ে বড় কথা, এবছর প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ জিতে সাফল্যের শিখরে পৌঁছেছে কলকাতা ময়দানের এই প্রধান।

Leave a Comment