=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেন বিহার নির্বাচনে প্রার্থী হলেন না? কারণ জানালেন প্রশান্ত কিশোর

Bihar Assembly Election 2025

প্রীতি পোদ্দার, পাটনা: হাতে গোনা আর মাত্র কয়েকটা সপ্তাহ, তার পরেই বিহারে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election 2025)। এবার বিধানসভা নির্বাচন দু’দফায় হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। দুই দফার ভোটগণনা হবে ১৪ নভেম্বর। তাই এখন জোড় কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমতাবস্থায় নির্বাচনের মুখে বড় সিদ্ধান্ত নিলেন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর। স্পষ্ট জানিয়ে দিলেন এবছর তিনি ভোট প্রার্থী হিসেবে লড়ছেন না।

তালিকায় নাম নেই প্রশান্ত কিশোরের

বিহারে বিধানসভা নির্বাচন উপলক্ষে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে জন সুরাজ পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। আর সেই তালিকায় নজরে আসে যে সেখানে পিকে ওরফে প্রশান্ত কিশোর। তাতেই শুরু হয় তীব্র শোরগোল। প্রশ্ন ওঠে শেষ মুহুর্তে কি এমন হল যে এবার প্রার্থী হিসেবে লড়তে চাইছেন না পিকে। যেখানে তিনি নিজেই দাবি করেছিলেন যে, তিনি লড়লে বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্র থেকে প্রার্থী হবেন। কিন্তু তালিকায় দেখা গিয়েছে রাঘোপুর কেন্দ্রের জন্য বেছে নেওয়া হয়েছে চঞ্চল সিংহকে আর কারগাহার কেন্দ্র থেকে জন সুরাজ পার্টির টিকিটে করতে চলেছেন রীতেশ রঞ্জন। আর এবার সেই একাধিক প্রশ্নের কৌতূহল নিয়ে সরাসরি মুখ খুললেন প্রশান্ত কিশোর নিজেই।

নাম না থাকার ব্যাখ্যা দিলেন প্রশান্ত কিশোর

সর্বভারতীয় এক সংবাদসংস্থা PTI-কে প্রশান্ত কিশোর স্পষ্ট জানিয়ে দেন যে, ‘‘জন সুরাজ পার্টি সিদ্ধান্ত নিয়েছে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না-করে আমার সাংগঠনিক কাজে মনোনিবেশ করা উচিত। যদিও দল দলের মতো ঠিক কাজ করছে, আমি এবার সংগঠনের কাজেই মন দেব।’’ শুধু তা-ই নয়, এদিন তিনি এও স্পষ্ট ভবিষ্যদ্ববাণী করে জানিয়ে দিয়েছেন যে এ বারের ভোটে বিহারের ‘পরাজয়’ হবে এনডিএ-র। তাঁর কথায়, ‘‘বিহার থেকে বিদায় নেবে এনডিএ। মুখ্যমন্ত্রী হিসাবে আর ফিরে আসবেন না নীতীশ কুমার।’’ এছাড়াও পিকে এদিন স্পষ্ট জানিয়েছেন যে, এবারের নির্বাচনে জেডিইউ ২৫টির বেশি আসন পাবে না। গত নির্বাচনে চিরাগ পাসওয়ানের বিদ্রোহের কারণে জেডিইউ-র আসন সংখ্যা নেমে এসেছিল ৪৩-এ। এখন পরিস্থিতি আরও জটিল।

আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৬৪ লক্ষ টাকা আর্থিক তছরুপ! গ্রাহকদের তুমুল উত্তেজনা ফরাক্কায়

প্রসঙ্গত, বিহারের প্রথম দফার নির্বাচন হবে ১২১টি বিধানসভা কেন্দ্রে। এই নির্বাচনের জন্য আগামী ১৭ অক্টোবর অর্থাৎ শুক্রবার পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। সেক্ষেত্রে প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। সেক্ষেত্রে আগামী ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। আর এই দুই দফার ভোটগণনা করা হবে ১৪ নভেম্বর। এবার দেখার পালা বিহারের রাজনীতি নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী ঠিক কতটা সঠিক হয়।

Leave a Comment