=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ক্যাফে-স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে চিকেন চিজ বল, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার বিকেল মানেই গরম গরম দুধের সঙ্গে সুস্বাদু এবং মুখরোচক টা চাই-ই চাই। আর সেক্ষেত্রে চিকেন আর চিজের কম্বিনেশন মন্দ লাগবে না। কারণ আজকাল ক্যাফে হোক বা আড্ডা খানা সব জায়গাতেই স্ন্যাকস আইটেম (Evening Snacks) হিসেবে চিকেন (Chicken) আর চিজের (Cheese) মেল বন্ধন দেখা যায়। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দারুণ মুখরোচক রেসিপি, আর সেটি হল চিকেন চিজ বল (Chicken Cheese Ball)। স্ন্যাক্স হিসেবে বেশ সুস্বাদু আর বাড়িতে কেউ এলে চটজলদি কিছু বানিয়ে দেওয়ার ক্ষেত্রেও তা বেশ সহজ। চলুন এবার শিখে নেওয়া যাক সেই রেসিপিটি।

উপকরণ

চিকেন চিজ বল বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল — সলিড চিকেন, পাউরুটি, নুন, গোলমরিচ গুঁড়ো, সোয়া সস, আদা রসুন বাটা, চিজ, ডিম, সাদা তেল।

রান্নার পদ্ধতি

চিকেন চিজ বল বানাতে হলে প্রথমে একটি ব্লেন্ডারে কয়েকটা সাদা পাউরুটি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে বাজার থেকে ব্রেড ক্রাম্পস কিনে নেওয়া যেতে পারে। এবার বাজার থেকে আনা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে আরও কিছুটা পাউরুটি নিয়ে ওর মধ্যে সলিড চিকেন গুলো একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। বাটিতে সেই মিশ্রণ গুলো তুলে নিয়ে ওর মধ্যে একে একে মশলা হিসেবে নুন, গোলমরিচ গুঁড়ো, সোয়া সস নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেন গুলো মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করার পর ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: মাত্র কয়েকটি উপকরণেই বাড়িতেই বানান চিকেন মালাই কাবাব, রইল রেসিপি

সবটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর ৬-৭ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর হাতের সামান্য তেল নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে ভালো করে ছোট ছোট গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার সময় মাঝখানে ঢুকিয়ে দিতে হবে সামান্য চিজ। সবগুলো ভালো করে গোল করে পাকিয়ে নেওয়ার পর একটা বাটিতে ডিম ফাটিয়ে ওর মধ্যে নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার চিকেনের বলগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্পসের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে এবার সেই চিকেন বলগুলো ভেজে নিলেই তৈরি চিকেন চিজ বল।

Leave a Comment