=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খেল দেখাবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার দফায় দফায় বৃষ্টিপাত শুরু হল বাংলায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আজ সোমবার থেকে টানা সপ্তাহজুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা (Weather Today) রয়েছে। রবিবার সকালে সৃষ্ট এই সিস্টেমটির কারণে শহরজুড়ে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে বৃষ্টি হয়েছে। আজও যার ব্যতিক্রম ঘটবে না। সকাল থেকেই আকাশ মেঘলা। যে কোনও মুহূর্তে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

নিম্নচাপের কারণে আজ থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, সোমবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। এর পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪  পরগনা জেলায়। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। জানা গিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির হার বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শহর জুড়ে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার ও শুক্রবারও একই রকম পরিস্থিতি থাকবে। এরপর শনিবার থেকে বেশিরভাগ জায়গায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের বেশিরভাগ দিন হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিন থেকে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এর পাশাপাশি বৃষ্টিপাত চলবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি

এদিকে নিম্নচাপটির কারণে উপকূলের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা মাঝেমধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment