=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খোলা হবে জিটিএ ফাইলস! উত্তরবঙ্গ সফরে গিয়ে ‘রণং দেহি’ মুখ্যমন্ত্রী শুভেন্দু

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে শিলিগুড়িতে নেমেই বিরাট বার্তা দিলেন তিনি। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে (Gorkhaland Territorial Administration) কীভাবে কাজ হচ্ছে, কতটা হচ্ছে, সেই সমস্ত ফাইল খোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি উত্তরবঙ্গে নেমে পাহাড় সাফাইয়ের অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন। আর তৃণমূল সরকারের আমলে ধামাচাপা দেওয়া দুর্নীতিগুলির তদন্ত শুরু হবে বলেই স্পষ্ট হুঁশিয়ারি শুভেন্দুর।

উত্তরবঙ্গে সফরে রণং দেহি শুভেন্দু

দুর্নীতির বিরুদ্ধে এমনিতেই জিরো টলারেন্স ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের আমলে পাহাড় উন্নয়নের লক্ষ্যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়েছিল। তবে উন্নয়নের নাম করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছিল তৃণমূল, এমনই অভিযোগ ওঠে। আর সেই সমস্ত ফাইল এতদিন ধামাচাপা পড়ে রয়েছে বলেই দাবি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি আগে একাধিকবার সুর চড়িয়েছিল। কিন্তু প্রচারকে সামনে রেখে তৃণমূল সেসব ধামাচাপা দিয়ে রাখে। আর এবার সেই সমস্ত দুর্নীতির ফাইলে খোলা হবে।

এদিকে বিধানসভা নির্বাচনের পর গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের মূল উদ্দেশ্য জিটিএ। পাশাপাশি লালকুঠি ঘেরাও অভিযানেরও ডাক দেওয়া হয়। কারণ একটাই, শোষণ আর দুর্নীতির অভিযোগ। যদিও পর্যটনের মরসুম থাকায় সেই দাবি থেকে সরে আসেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, এবং সেগুলি ধামাচাপা পড়ে গিয়েছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সেইসব তদন্তই এবার হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: আর বঞ্চিত হবেন না বাংলার কৃষকরা, মিলবে বিশেষ কার্ড, কী কী সুবিধা থাকবে?

এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এর আগে উত্তরকন্যায় দুর্নীতির অভিযোগ করেন। এমনকি তাঁর দাবি, প্রতি সপ্তাহে একদিন করে তিনি উত্তরকন্যায় বসে কাজকর্ম দেখাশোনা করবেন। আর সবকিছু তদন্ত করে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি উত্তরবঙ্গে এসে বিভিন্ন প্রকল্পের ফাইলগুলোও খুলে দেখেন, যেগুলো দেখে তাঁর চক্ষু চড়কগাছে ওঠে। তাঁর অভিযোগ, বহু ক্ষেত্রে শুধুমাত্র কাগজে-কলমে কাজ হয়েছে। দুর্নীতির গ্যাঁড়াকলে ফেঁসেছে আমজনতা। আর সেই আবহে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিটিএ ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন।

Leave a Comment