=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘গঙ্গার জল না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না’ ঘোষণা নাহিদ ইসলামের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘গঙ্গার জল বাংলাদেশে না আসলে, ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না।’ এমনটাই জানিয়েছেন ওপার বাংলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম (Nahid Islam)। তাঁর দাবি, বাংলাদেশের (Bangladesh) সাথে ভারতের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সুস্থতা বজায় রাখতে জলের ভাগ বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে! আর সেটা না হলে ভারতীয় পণ্য ওপার বাংলায় নাকি ঢুকবে না। গতকাল অর্থাৎ রবিবার, বাংলাদেশের জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারত প্রসঙ্গে এমন মন্তব্যই করেন ওপারের ছাত্রনেতা।

ভারত প্রসঙ্গে কী বললেন নাহিদ?

এদিন ভারত-বাংলাদেশের গঙ্গা জল চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের তরুণ নেতা নাহিদ একেবারে খোলাখুলি জানান, ‘যদি নদীতে জল না আসে তবে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। গঙ্গার জল আমরা না পেলে কোনও ট্রানজিট হবে না। কোনও ভারতীয় চ্যানেল এ দেশে চলবে না। আমরা প্রত্যেককে মওলানা ভাসানীর ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। তিনি কিন্তু ফারাক্কার অভিমুখে লংমার্চ করেছিলেন। ইনশাআল্লাহ, যদি এরকম কিছু হয় আমরা আবারও লংমার্চ করতে প্রস্তুত।’

এদিন বাংলাদেশের বর্তমান সরকার প্রসঙ্গে কথা বলতে গিয়েও বিতর্কিত মন্তব্য করে ফেলেন নাহিদ। বলেন, ‘সরকার এখন দুয়ারে দুয়ারে ঘুরছে ঋণের জন্য। কিন্তু সরকারকে কেউ বিশ্বাস করছে না, তাই ঋণও দিচ্ছে না। জাপান আমাদের বন্ধু, জাপান এখানে ইনভেস্ট করেছে এর আগেও। তবে বলে দিতে চাই মাতারবাড়ী নিয়ে সরকার জাপানের সাথে কোন কোন চুক্তি করেছে সেটা সর্বসমক্ষে আনতে হবে। কোনও রকম ধোঁয়াশা রাখলে চলবে না। এই চুক্তিতে ভারতকে কোনও অবৈধ সুবিধা দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না।’

আরও পড়ুন: মাত্র ৩৩-এ নিভল জীবনদীপ, ঘুমের মধ্যেই চিরবিদায় জানালেন জনপ্রিয় অভিনেতা

সব মিলিয়ে বলাই যায়, এদিন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির অন্যতম জনপ্রিয় নেতা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার ভারত বিরোধী সুর চড়ালেন। এদেশের প্রতি তাঁদের যে একটা আক্রোশ রয়েছে, সেটাই প্রকাশ করে দিলেন ফের। যদিও গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। গঙ্গার জল না পেলে ভারতের সাথে বাণিজ্য বন্ধ হবে কিনা সেই সংক্রান্ত বিবৃতিও আসেনি তারেক সরকারের তরফে!

Leave a Comment