=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গভীর নিম্নচাপ, ৪০ কিমিতে হাওয়া! দক্ষিণবঙ্গের ৭ জেলায় তেড়ে বৃষ্টি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ ফের নিম্নচাপের কবলে সমগ্র বাংলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে নতুন করে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে বাংলাজুড়ে। আজ রবিবারও তার ব্যতিক্রম ঘটবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ এগিয়ে আসছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। যার জেরে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তেড়ে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ রবিবার ছুটির দিন সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত চলছে। আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? মৌসম ভবন জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার।

এরপর ২৩ জুলাই অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

Leave a Comment