=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গম্ভীরের কাজে খুশি নন দাদা! ভারতীয় দলের কোচ হতে চাইলেন সৌরভ গাঙ্গুলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের কোচ হতে চান প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। শোনা যাচ্ছে, বোর্ডের হয়ে একাধিক দায়িত্বে কাজ করার পর এবার গাঙ্গুলি ফিরতে চাইছেন একেবারে ভারতীয় দলের সাজঘরে।

তবে শেষ পর্যন্ত সুযোগ হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন মহারাজ! যদি তা হয় সে ক্ষেত্রে অবশ্যই খুশি হবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। কাজেই দাদার হঠাৎ ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে তৈরির পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি প্রধান কোচ গৌতম গম্ভীরের কাজে খুশি নন সৌরভ?

হঠাৎ কেন ভারতীয় দলের কোচ হতে চাইছেন সৌরভ গাঙ্গুলি?

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে, দাদা সৌরভ গাঙ্গুলি নাকি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে একাধিক দায়িত্বে কাজ করেছি। BCCI সভাপতি হয়েছি। এছাড়াও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতিও ছিলাম।

তবে আপাতত ভারতীয় দলের কোচ হিসেবে নিজেকে দেখতে চাই! কার্যত, এমন সুরেই জাতীয় দলের ড্রেসিংরুমে পৌঁছনোর কথা জানিয়েছিলেন সৌরভ। দাদা বলেন, আমার বয়স এখন 50। তবে কোচিংয়ের জন্য আমি পুরোপুরি প্রস্তুত। আগামীতে কী হবে জানিনা! তবে এই মুহূর্তে আমি ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করতে অত্যন্ত আগ্রহী।

গম্ভীরের কোচিংয়ে খুশি নন সৌরভ?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, ভারতীয় দলের কোচ হিসেবে নিজেকে দেখতে চাইলেও, গম্ভীরকে তাঁর জায়গা থেকে সরাতে চাইছেন না সৌরভ। সম্প্রতি ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ সম্পর্কে দাদার বক্তব্য ছিল, ভালই কাজ করছে ও। হয়তো প্রথম দিকে শুরুটা তেমন হয়নি।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছে আমাদের। তবে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। এরপরই মহারাজ বলেন, এখন ইংল্যান্ড সিরিজ চলছে। এই সিরিজে গম্ভীরের গুরুত্ব যথেষ্ট। খুব কাছ থেকে দেখা সম্ভব হয়নি তবে গম্ভীর ক্রিকেটের ক্ষেত্রে খুবই আবেগপ্রবণ।

বলা চলে, এদিন গম্ভীরের প্রশংসাই করেছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ সৌরভ গাঙ্গুলি। এদিন মহারাজ আরও বলেন, ওর সাথে একসাথে কাজ করা হয়নি। তবে দূর থেকে দেখে যা মনে হয়, ও খুব সোজাসাপটা মানুষ। আমি মনে করি, ও ক্রিকেটের ক্ষেত্রে সত্যিই খুব আবেগপ্রবণ। সব সময় ক্রিকেটের বিষয়েই কথা বলে। ওর জন্য অনেক শুভেচ্ছা।

অবশ্যই পড়ুন: গিয়েছে প্রস্তাব! ইস্টবেঙ্গলে সই করতে পারেন নাইজেরিয়ার দাপুটে ফুটবলার

উল্লেখ্য, নিজে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করতে চাইলেও সৌরভের গলায় বারংবার শোনা গিয়েছে গৌতমের প্রশংসা। আসলে, পুরনো ব্যর্থতাগুলিকে বাদ দিয়ে যদি কেউ গম্ভীরকেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দেখতে চান তাহলে সেই তালিকায় প্রথম সারিতে নাম থাকবে সৌরভ গাঙ্গুলির। আসলে দাদা কিন্তু গম্ভীরকে প্রধান কোচ হিসেবে আরও সময় দেওয়ার পক্ষে।

Leave a Comment