সহেলি মিত্র, কলকাতা: ফের একবার পোয়া বারো হতে চলেছে রেল যাত্রীদের। দীর্ঘদিনের দাবি পূরণ হল সকলের। সকলের সুবিধার কথা মাথায় রেখে এখন গয়া থেকে হাওড়ার সাঁতরাগাছি (Gaya-Santragachi Train) পর্যন্ত নতুন ট্রেন চালানোর অনুমোদন দিল রেল মন্ত্রক। বিজেপি সাংসদের উদ্যোগে শুরু হতে চলেছে একদম নতুন ট্রেন পরিষেবাটি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই নিয়ে একটি চিঠি অবধি প্রকাশ্যে এসেছে যা সকলের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।
চালু হবে গয়া-সাঁতরাগাছি ট্রেন
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) চিঠি দিয়ে জানিয়েছেন, ১৩৬৯২/১৩৬৯১ গয়া–সাঁতরাগাছি এক্সপ্রেস কোডারমা, নিউ গিরিডিহ ও মধুপুর হয়ে চলবে। সম্প্রতি এই ট্রেন চালু করার বিষয়ে রেলকে চিঠি দিয়েছিলেন কোডারমার বিজেপি সাংসদ অন্নপূর্ণা দেবী। এখন সেই চিঠিরই উত্তর দিয়েছেন রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব লেখেন, ‘মাননীয় শ্রীমতী অন্নপূর্ণা দেবীজি, আপনার ১২.০৬.২০২৬ তারিখের চিঠির প্রসঙ্গ উল্লেখ করে জানানো হচ্ছে, যেখানে জনসাধারণের সুবিধার জন্য গয়া থেকে হাওড়া পর্যন্ত নতুন ট্রেন চালুর বিষয়ে অনুরোধ করা হয়েছিল। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে, গয়া থেকে সাঁতরাগাছি-র মধ্যে নতুন ট্রেন নং ১৩৬৯২/১৩৬৯১ গয়া–সাঁতরাগাছি এক্সপ্রেস কোডারমা, নিউ গিরিডিহ এবং মধুপুর হয়ে চালানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে।’
উপকৃত হবেন রেল যাত্রীরা
বর্তমানে গয়া থেকে হাওড়া এবং গয়া থেকে কলকাতা স্টেশন এর মধ্যে বেশকিছু ট্রেন চলাচল করে। যদিও গয়া থেকে সাঁতরাগাছির মধ্যে কোনওদিন সরাসরি ট্রেন না থাকায় যথেষ্ট অসুবিধা মধ্যেই পড়তে হচ্ছিল অনেক যাত্রীদের।
🚨Big news for GIRIDIH! 🚆✨@RailMinIndia has officially approved a new train service between Gaya & Santragachi via Koderma, New Giridih!
📍 Key Route Details:* Train Numbers: 13692/13691 Gaya – Santragachi Express
* Route: Via Koderma ➔ New Giridih ➔ Madhupur
A major… pic.twitter.com/M9lY6pCND1
— Jharkhand Rail Users (@JharkhandRail) September 17, 2026
তবে নতুন ট্রেন চালুর ফলে গয়া ও হাওড়ার মধ্যে যাতায়াত ব্যবস্থা আগের তুলনায় আরও ভালো হবে। আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।