=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গিয়েছিলেন নানা কাজে, ‘বাংলাদেশের মহিলাদের অন্তঃসত্ত্বা করে ফেরত পাঠালো সৌদি আরব!’

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি সৌদি আরবে (Saudi Arabia) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুই বাংলাদেশিকে। সে কথা নাকি জানতোই না ঢাকা! এমন খবর নিয়ে যখন তোলপাড় চারিদিক, ঠিক সেই আবহে উঠে আসছে আরও এক বড় তথ্য। জানা যাচ্ছে, গত 9 মাসে বিদেশে নানান নির্যাতন এবং বৈষম্যের শিকার হয়ে ওপার বাংলায় (Bangladesh) ফিরেছেন 1687 জন বাংলাদেশি মহিলা। যার মধ্যে শুধুমাত্র সৌদি থেকে ফিরেছেন 979 জন। অভিযোগ, এই মহিলাদের মধ্যে অনেকের সাথেই জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে তাঁদের অন্তঃসত্তা বানিয়ে ওপার বাংলায় ফেরত পাঠানো হয়েছে!

মহিলাদের অন্তঃসত্তা করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি?

সাম্প্রতিক বছরগুলিতে পরিবারের খরচ চালাতে এবং আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে ওঠার লক্ষ্যে গৃহকর্মী সহ নানান কাজের সন্ধানে সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশের বহু মহিলা। তবে বিগত 9 মাসে মরুর দেশে নানাভাবে যৌন নিপীড়ন, অত্যাচার এবং শোষণের শিকার হয়ে নিজের দেশে ফিরে এসেছেন শয়ে শয়ে নারী। যে ঘটনা সত্যিই দৃষ্টিকটু।

বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা পোস্টের এক রিপোর্ট অনুযায়ী, গত বছর পরিবারের খরচ তুলতে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন শিলা বেগম নামক এক মহিলা। সেখানে এক সৌদি নাগরিকের বাড়িতে কাজ করতেন তিনি। তবে সেখানে যাওয়ার কিছু মাসের মধ্যেই তিনি ফিরে যান বাংলাদেশে। কারণ জিজ্ঞেস করা হলে ওই মহিলা জানিয়েছেন, “ওরা মানুষ না। দিনরাত কাজ করায়। ঠিকমতো খেতেও দেয় না। বাড়ি থেকে বেরোতে দেয় না। রান্না ঘরের মধ্যে ঘুমোতে হয়। ওখানে জেলখানার মতো বন্দী জীবন কাটাতে হয়েছে।”

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, নেপালের থেকেও খারাপ অবস্থা ভারতের! এগিয়ে পাকিস্তানও?

বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওপার বাংলায় সৌদি আরব থেকে ফিরেই একাধিক নারী সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তাঁরা বলেছেন, সেখানে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ করানো থেকে শুরু করে ঠিকমতো বেতন না দেওয়া, না খেয়ে দিন কাটানো, গালিগালাজ এমনকি দিনের পর দিন দুর্ব্যবহারও সহ্য করতে হয়েছে তাঁদের! সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে আসা কয়েকজন মহিলা এও জানিয়েছেন, তাঁদের নিয়মিত যৌন নির্যাতন করা হতো। ওপার বাংলার অনেকেই সৌদি আরব থেকে অন্তঃসত্তা হয়ে ফিরেছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে রিয়াদের!

Leave a Comment