=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গিলের দাম মাত্র ১০ লাখ, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের থেকেও মূল্যবান এই সাধারণ অলরাউন্ডার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিলের দাম (Shubman Gill)। সম্প্রতি, শের-ই-পাঞ্জাব টি-টোয়েন্টি লিগের নিলাম অনুষ্ঠিত হয়েছে। আর সেই নিলামে 10 লাখ টাকায় ভারতীয় দলের অধিনায়ককে কিনে নিয়েছে ফাজিলকা ফ্যালকনস। একই লিগে 10 লাখ টাকাতেই বিক্রি হয়েছেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের এক সময়কার এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা। এছাড়াও ভাল দাম পেয়েছেন ভারতীয় দলের সদস্য প্রভসিমরন সিং, অর্শদীপ সিংরা। তবে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের ছাপিয়ে সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন একজন। তিনি অলরাউন্ডার সানভীর সিং।

গিলদের ছাপিয়ে মোটা টাকা পেলেন সানভীর

আগামী, 30 আগস্ট থেকে শুরু হতে চলেছে শের ই পাঞ্জাব টি-টোয়েন্টি লিগ। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেই টুর্নামেন্টের নিলাম। যদিও নিলাম শুরু হওয়ার আগেই বেশ কিছু প্লেয়ারকে চুক্তিবদ্ধ করে নিয়েছে নানান দল। একইভাবে ফাজিলকা ফ্যালকনস গিলকে 10 লাখ টাকায় চুক্তিবদ্ধ করেছে। অন্যদিকে অমৃতসর সুরমাস 10 লাখ টাকায় দলে নিয়েছে অভিষেক শর্মাকে। পাশাপাশি নমন ধীরকেও 10 লাখ টাকায় কিনে নিয়েছে অভিষেকের ফ্রাঞ্চাইজি।

তবে অবাক করা বিষয়, টিম ইন্ডিয়ার প্লেয়াররা 10 লাখ টাকা বা তার কম অর্থ পেলেও সাধারণ অলরাউন্ডার সানভীর সিংকে 13 লাখ 20 হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে গিলদের ফ্রাঞ্চাইজি। সেই সূত্রেই তিনি হয়ে উঠেছেন এই টুর্নামেন্টের এ মরসুমের সবচেয়ে দামি খেলোয়াড়। বলে রাখা প্রয়োজন, এই টুর্নামেন্টের নিলামের জন্য প্রত্যেকটি দলের সর্বোচ্চ বাজেট ছিল 45 লাখ টাকা।

অবশ্যই পড়ুন: এই বোলারকে সুযোগ না দেওয়ায়, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন রাহানে!

উল্লেখ্য, সানভীর সিং এই মুহূর্তে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছে। বাঁহাতি ব্যাটসম্যান এবং বাঁ-হাতি বোলার তথা এই ভারতীয় অলরাউন্ডার আজ পর্যন্ত 46টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 560 রান করেছেন। এছাড়াও বল হাতে তুলেছেন একাধিক উইকেট। জানিয়ে রাখা প্রয়োজন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2023 ও 2024 সিজনে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছিলন তিনি।

Leave a Comment