=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“গোটা হিন্দু সমাজের অপমান করেছেন” বিকাশরঞ্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: বৃহস্পতিবার কাকভোরে বামফ্রন্টের নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বিয়ারের বোতল থেকে শুরু করে ইট, কাঠ ছুড়ে বিকাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে ফেলা হয়। তবে সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বামফ্রন্টের নেতা ফেসবুকে হিন্দুত্ববাদী গুন্ডাদের কাঠগোড়ায় তোলেন। অভিযোগের তীর ছোড়েন বিজেপির দিকে। এবার এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিকাশের বাড়িতে হামলার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু

ইএম বাইপাস সংলগ্ন ওই বাড়িতে হামলার ঘটনায় বিকাশ গতকাল ফেসবুকে লেখেন, “আজ সকাল পাঁচটা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটরবাইকে করে এসে মদের বোতল ছুড়ে জানালার কাঁচ ভেঙে পালিয়ে গেছে। অল্পের জন্য আমার কাজের সহায়িকা বেঁচে গেছে। বিকাশের অভিযোগ, মুখ মুখ ঢাকা অবস্থায় হামলাকারীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। এমনকি বাইকের নম্বর প্লেট পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। পরে সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য প্রকাশ্যে আসে।

বিকাশের অভিযোগ, পরিকল্পনা করেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। এর পিছনে হাত একমাত্র হিন্দুত্ববাদী গুন্ডাদের। তবে বিকাশের এই দাবির পরিপ্রেক্ষিতে আজ বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেছেন, “হামলার ঘটনার তদন্ত অবশ্যই হবে। আমার নির্দেশে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। তবে উনি কীভাবে সোশ্যাল মিডিয়ায় লিখলেন যে হিন্দুত্ববাদীরা হামলা করেছে? উনি গোটা হিন্দু সমাজের অপমান করেছেন।”

আরও পড়ুন: অনিশ্চয়তার মুখে ভবিষ্যৎ, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টের দ্বারস্থ প্রার্থীরা

মুখ্যমন্ত্রীর আরও হুঁশিয়ারি, “ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি ছাড়ার পাত্র নই। গেরুয়া সনাতন, হিন্দুত্ব, রাষ্ট্রবাদীর বিরুদ্ধে আঙ্গুল তুললে এদের সবক শেখাতেই হবে।” যদিও হিন্দুত্ববাদের নামে এরকম মিথ্যা অপবাদ ছড়ানোর পরিপ্রেক্ষিতে প্রবীণ এই আইনজীবির বিরুদ্ধে ইতিমধ্যেই জোড়া এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি হামলার ঘটনাই একজনকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীরা বিকাশের বিরুদ্ধে সুর চরাতে ছাড়ছেন না।

Leave a Comment