=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘হিন্দুত্ববাদী গুন্ডা’ মন্তব্যে ফাঁপরে পড়লেন বিকাশ, দায়ের হল জোড়া মামলা

প্রীতি পোদ্দার, কলকাতা: বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে হামলার ঘটনায় তুমুল শোরগোল শুরু হয়েছে আইনজীবী মহলে। আচমকা এই হামলা (Bikash Bhattacharya House Attack) কেন করা হল এই নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীদের একাংশ। তাই আদালতের কাছে এই বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। যদিও এই ঘটনার জন্য ‘হিন্দুত্ববাদী গুন্ডাদের’ দায়ী করেছেন বিকাশবাবু। আর সেই কারণে এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল জোড়া মামলা।

সাতসকালে বিকাশের বাড়িতে হামলা

গতকাল, নিজের বাড়িতে হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করেছিলেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি লেখেন, “আজ সকাল ৫ টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটরবাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে পালিয়ে গেছে। অল্পের জন্য আমার কাজের সহায়িকা বেঁচে গেছে।” হামলার সময় বিকাশের উদ্দেশে দুষ্কৃতীরা অশ্রাব্য গালিগালাজও দেন বলে অভিযোগ। ইতিমধ্যেই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজেও হামলার ছবি ধরা পড়েছে। শেষ আপডেট অনুযায়ী গ্রেফতার করা হয়েছে একজনকে।

ঘটনায় গ্রেফতার ১

জানা গিয়েছে, গতকালই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোটা ঘটনা নিয়ে মামলা দায়ের করেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতার ৩২৪(৬)/১২৫/৭৯/৩৫২/৩৫১(২) ধারার পাশাপাশি ২৩৮/৩৩৬/৩৩৭/৩৪০ ধারা যুক্ত করা হয়েছে সেই মামলায়। এরপরই তদন্তে নেমেছিল পুলিশ, আজ শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে বাপ্পা গুচ্ছাইত নামের এক যুবককে। এদিকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নালিশ জানাতে গিয়ে উল্টে বিকাশের নামেই দুটি মামলা দায়ের করা হয় দুটি ভিন্ন থানায়। আর সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই শুরু হয় মহা শোরগোল।

জোড়া মামলা দায়ের বিকাশের বিরুদ্ধে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, বৃহস্পতিবারেই, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে সূরয কুমার সিং, তোপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি লিখেছেন, “বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা প্রোফাইলে প্রকাশিত একটি আপত্তিকর পোস্টের বিষয়ে আপনার অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করছি। ওই পোস্টে দুষ্কৃতিদের জড়িত থাকার একটি ঘটনায় তিনি “Hindutwa Goondas” শব্দবন্ধটি ব্যবহার করেছেন।” তাঁর দাবি এই পোস্ট বহু মানুষের মনে আঘাত করতে পারে। অন্যদিকে, গড়ফা থানাতেও বর্ষীয়ান আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রীতম দত্ত নামের এক ব্যক্তি।

আরও পড়ুন: পাথর সম্রাট টুলু মণ্ডল-কাণ্ডে নয়া মোড়! সিউড়িতে হানা পুলিশের, নজরে বড় ব্যবসায়ী

বিকাশের প্রতিক্রিয়া

নিজের নামে জোড়া মামলা হওয়ায় বর্ষীয়ান সিপিআইএম নেতা তথা আইনজীবী জানান, “এসব অভিযোগ করে, ওঁরা এই ব্যাপারে নিজেদের জড়িত থাকার বিষয়টি আরও প্রমাণ করলেন। আমি ধন্যবাদ জানাই ওঁরা প্রকারান্তরে স্বীকার করলেন যে ওঁরা এটা করিয়েছেন।” এরপরই গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, “ গ্রেফতার হলে ভাল, পুলিশের কাজ পুলিশ করবে। তবে মূল চক্রীকে খুঁজে বের করতে হবে।”

Leave a Comment