=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গোপালগঞ্জে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর! বাংলাদেশে তাণ্ডব শুরু হাসিনা পন্থীদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। সম্প্রতি নিজেদের ন্যূনতম বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নেমেছিলেন ওপার বাংলার পোশাক শ্রমিকরা। এবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবি নিয়ে গোপালগঞ্জে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন হাসিনার সমর্থনকারী বা ওপারের বিক্ষোভকারীরা। বাংলাদেশের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ এবং তার সহযোগী শাখা সংগঠনগুলির নেতাকর্মীরা।

গোপালগঞ্জের দখল নিল বিক্ষোভকারীরা!

প্রথম আলোর এক প্রতিবেদন বলছে, রবিবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল 11 টা থেকে দুপুর পৌনে দুটো পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় লাঠি, রামদা থেকে শুরু করে নানান অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আওয়ামী লিগের সমর্থকরা। জানা যাচ্ছে নিষিদ্ধ দলটির বিভিন্ন কার্যক্রম বন্ধ করা থেকে শুরু করে হাসিনার বিরুদ্ধে হওয়া একাধিক মামলা ও আওয়ামী লিগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানান কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন বাংলাদেশের রাজপথে নামেন বিক্ষোভকারীরা।

এদিন, পুলিশের সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এদিন পৌর আওয়ামী লিগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয়েছিল বিক্ষোভকারীদের। পরবর্তীতে তাঁরা গাবতলা মোড়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এছাড়াও শহরটির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ এবং ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লিগ সমর্থকদের বিরুদ্ধে।

আরও পড়ুন: বিরাটদের ব্যর্থতা সত্ত্বেও নিউজিল্যান্ডের স্বপ্ন শেষ করে ওয়ানডে সিরিজ জিতল ভারত

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কিছু ভিডিওতে হাসিনার সমর্থকদের পুলিশের সাঁজোয়া গাড়ির উপর উঠে লাঠি নিয়ে স্লোগান দিতেও দেখা গিয়েছে। কয়েকটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, গোপালগঞ্জের বেশ কিছু এলাকার দখল নিয়েছেন হাসিনাপন্থী বিক্ষোভকারীরা। এদিকে অভিযোগ উঠছে, বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ ভাঙচুর চালানো থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো সত্বেও পুলিশ একপ্রকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সব মিলিয়ে, হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আগে একটু একটু করে উত্তপ্ত হচ্ছে পদ্মাপাড়।

Leave a Comment