=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“গ্যারান্টি দিচ্ছি, ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না” কঠিন সময়ে বন্ধুর পাশে থাকার বার্তা রাশিয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের প্রভাব পড়েছে সর্বত্র! খাতায় কলমে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে বিশ্বের জ্বালানি বাণিজ্য (Russia On India)। ঠিক সেই আবহে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন, এলপিজি থেকে শুরু করে পেট্রোল এবং ডিজেল ব্যবহারে সংযমী হওয়ার। অর্থাৎ ভবিষ্যতের সঙ্কটের কথা মাথায় রেখে এখন থেকেই জ্বালানি সাশ্রয় করার আবেদন জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। ঠিক সেই পরিস্থিতিতে যেকোনও প্রকারে ভারতের পাশে থাকার বার্তা দিল রাশিয়া।

কঠিন সময়ে ভারতের পাশে থাকবে রাশিয়া

গোটা বিশ্বের যুদ্ধ যুদ্ধ আবহের মধ্যেও ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব অটুট। কঠিন সময়ে এই বন্ধু দেশটির কাছ থেকে বিপুল ছাড়ে তেল কিনেছে ভারত। মাঝে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছাড়পত্র পাওয়ার পর নতুন করে রাশিয়া থেকে তেল আমদানি করছে নয়া দিল্লি। এদিকে খুব শীঘ্রই ভারত সফরে আসার কথা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। ঠিক তার আগে এক সাক্ষাৎকার ভারতের পাশে থাকার বার্তা দিলেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বললেন, “জ্বালানি সরবরাহ সম্পর্কিত সব চুক্তি যেকোনও মূল্যে পূরণ করা হবে। রাশিয়া নিশ্চিত করবে যাতে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।” এদিন ভারত এবং রাশিয়ার মধ্যেকার সম্পর্ক নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত এবং রাশিয়ার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ। এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না যাতে দুই বন্ধু দেশের পথ আলাদা হয়ে যায়। জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া কখনই ভারতের প্রতি তার বাধ্যবাধকতাকে অবমূল্যায়ন করেনি।

অবশ্যই পড়ুন: স্কুল, কলেজ থেকে অফিস সব বন্ধ! ছুটি ঘোষণা রাজ্য সরকারের, কবে?

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সংযোজন, “আমি গ্যারান্টি দিচ্ছি, রাশিয়ার কাছ থেকে সরবরাহের ক্ষেত্রে ভারতের স্বার্থ কখনই ক্ষতিগ্রস্ত হবে না। আমরা সব সময় বন্ধু দেশের পাশে আছি। বর্তমানে যে অন্যায় এবং অসাধু প্রতিযোগিতা চলছে তা যাতে আমাদের চুক্তি গুলির ক্ষতি না করে, তা নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। রাশিয়া ভারতে গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ অব্যাহত রাখবে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।”

Leave a Comment