=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গ্রাহক পিছু আয় বাড়ল ৪২ শতাংশ, Jio-Airtel-র সাথে পাল্লা দিয়ে বড় লাফ BSNL-র

সৌভিক মুখার্জী, কলকাতা: রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেলের (Airtel) মতো বেসরকারি সংস্থাগুলি যখন দিনের পর দিন তাদের গ্রাহক সংখ্যা বাড়িয়ে চলেছে, ঠিক তাদের সঙ্গে পাল্লা দিতে দীর্ঘ সময় ধরে ধুঁকতে হয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-কে (BSNL Telecom Company)। 4G পরিষেবা চালু হতে দেরি হওয়ার কারণে লক্ষ লক্ষ গ্রাহক হাতছাড়া হয়েছে তাদের। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, অন্ধকারের দিন পেরিয়ে এবার সাফল্যের দিকে এগোচ্ছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা। সরকারের দাবি, গত এক বছরে বিএসএনএল-র ব্যবসায়ীক পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক পিছু আয়ও অনেকটাই বেড়েছে।

বিরাট সাফল্য বিএসএনএল-র

উল্লেখ্য, টেলিকম ব্যবসায় কোন সংস্থা কতটা লাভ করল তা বোঝা যায় গ্রাহক পিছু গড় মাসিক আয় বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার দেখেই। অর্থ মন্ত্রকের দাবি অনুযায়ী, 2025-26 অর্থবছরে বিএসএনএল-র অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার পৌঁছে গিয়েছে 101 টাকায়। আর বিগত বছর অর্থাৎ 2024-25 অর্থবছরের তুলনায় এই আয়ের অংক 42 শতাংশ বেশি। অর্থাৎ, বিএসএনএল-র পুরনো গ্রাহকরা এখন আগের থেকে আরও বেশি টাকা রিচার্জ পরিষেবা গ্রহণ করছে।

এদিকে বিএসএনএল-এর এই 100 টাকা পেরনোর দাবি নিয়ে টেলিকম মহলের একাংশের মধ্যে আবার দ্বিমত রয়েছে। কারণ, বাজার বিশ্লেষকরা বলছেন, কিছু হিসেবে রদবদল করে এই 100 টাকার গণ্ডি দেখানো হচ্ছে। বাস্তবে এই গড় আয় 90 থেকে 91 টাকার আশেপাশে হতে পারে। তবে হ্যাঁ, এই আয় বাড়লেও বেসরকারি সংস্থাগুলির তুলনায় বিএসএনএল এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: LPG নিয়ে নয়া নিয়ম, না মানলেই মিলবে না গ্যাস সিলিন্ডার

প্রতিযোগিতার দিক থেকে কোথায় দাঁড়িয়ে BSNL?

আমরা যদি একটু পরিসংখ্যান খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো—বর্তমানে ভারতের টেলিকম বাজারে গ্রাহকদের মাথাপিছু আয়ের দিক থেকে প্রথম সারিতে রয়েছে এয়ারটেল। কারণ, তাদের গ্রাহক পিছু গড় আয় 259 টাকা। তারপর রয়েছে রিলায়েন্স জিও। তাদের গ্রাহক কিছু প্রতিমাসে গড় আয় 214  টাকা। তারপর রয়েছে ভোডাফোন আইডিয়া। তাদের গ্রাহক পিছু প্রতি মাসে গড় আয় 186 টাকা। আর সবশেষ রয়েছে বিএসএনএল। সরকারের দাবি অনুযায়ী, এখন তাদের এই অঙ্ক 101 টাকায় পৌঁছেছে। এখন দেখার, তারা তাদের পরিষেবা কত দ্রুত গোটা দেশজুড়ে ছড়িয়ে দিতে পারে।

Leave a Comment