=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গ্রেফতারিতে নেই আর বাধা, অভিষেকের পিএ সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) গ্রেফতারিতে আর রইল না কোনও বাধা। জমি দুর্নীতি মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে এবার আদালতের তরফ থেকে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হল। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে আগেভাগেই সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। যদিও শর্তসাপেক্ষে অন্য একটি মামলায় জামিন মঞ্জুর হয়েছে তাঁর।

সুমিত রায়ের আবেদন খারিজ হাইকোর্টে

জমি দুর্নীতি মামলা এই নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের। অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে বিক্রি করা হত। এমনকি জবরদখলের অভিযোগও রয়েছে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন সুমিত রায়। তবে রাজ্যে সরকারের পালাবদল হতেই সামনে আসে এই ভয়াবহ দুর্নীতির অভিযোগ। তারপরই তদন্তে নামে পুলিশ। তবে সেখান থেকেই গা ঢাকা দেন অভিষেকের আপ্ত সহায়ক। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় প্রশাসনকে।

এদিকে বেশ কিছুদিন আগে মোবাইলের লোকেশন ট্র্যাক করে সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হন শালবনি থানার পুলিশ। এমনকি দীর্ঘক্ষণ আধিকারিকদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। শেষমেষ তালা ভেঙে ঘরে ঢুকেও তাঁর খোঁজ মেলেনি। একই দিনে শ্রীরামপুরে সমিতের শ্বশুরবাড়িতেও তল্লাশি চলে। কিন্তু হদিস মেলেনি তাঁর। তবে এই মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন করে আইনজীবীর দ্বারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়।

আরও পড়ুন: ভারত সীমান্তে ২৫০টি চিনা হাউইটজার মোতায়েন পাকিস্তানের, যুদ্ধের প্রস্তুতি?

আদালতে জরুরী শুনানির আবেদন চান সুমিত রায়ের আইনজীবী ভট্টাচার্য। এমনকি তাঁরা বেঞ্চ বদলে শুনানির আবেদন জানালেও আগেভাগেই তা খারিজ করে দেওয়া হল। যদিও অন্য একটি মামলায় শর্তসাপেক্ষে আজ সুমিত রায়কে জামিন দেওয়া হয়েছে। তৃণমূলের আমলে ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সুমিতের। তবে সেই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। তবে আজ বিচারপতি সেই জামিন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছেন। কিন্তু হ্যাঁ, ১০ দিনের মধ্যেই তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে তাঁকে।

Leave a Comment