বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার কলকাতা লিগের (Calcutta Football League) দুর্ধর্ষ ফুটবল ম্যাচ হবে ঘরের কাছেই! হ্যাঁ, গত মরসুমে বারাসাত স্টেডিয়ামটির সংস্কারের পর এখানেই হওয়ার কথা ছিল কলকাতা লিগের ডার্বি। তবে শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় ম্যাচ সরে গিয়েছিল কল্যাণী স্টেডিয়ামে। তবে এ বছর কলকাতা লিগের ম্যাচ পেতে চলেছে বারাসাত। জানা যাচ্ছে, কলকাতা লিগের ইউনাইটেড কলকাতা ও খিদিরপুরের ম্যাচ হবে এই স্টেডিয়ামে।
কবে গড়াবে এই ম্যাচ?
কলকাতা লিগের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 7 আগস্ট ইউনাইটেড কলকাতা বনাম খিদিরপুরের ম্যাচটি অনুষ্ঠিত হবে বারাসাত স্টেডিয়ামে। সেই মর্মে, মাঠ প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। শোনা যাচ্ছে, ম্যাচটি বারাসাতবাসীর একেবারে ঘরের কাছে হওয়ায় কলকাতা লিগের এই দুর্ধর্ষ লড়াই দেখতে স্টেডিয়ামে হাজির হতে পারেন স্থানীয় দর্শকরা। তাছাড়াও দুই দলের সমর্থকরা তো থাকবেনই।।
দুই প্রধানের পরবর্তী ম্যাচ কবে?
কলকাতা ফুটবল লিগে আগামী 3 আগস্ট নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ হতে চলেছে বেহালা। একইভাবে আগামী 7 আগস্ট মোহনবাগান নামবে তাদের পরবর্তী ম্যাচ খেলতে। এই CFL ম্যাচে সবুজ মেরুনের মুখোমুখি হবে ভবানীপুর। জানিয়ে রাখা প্রয়োজন, ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টের চারটি ম্যাচেই জিতে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। তারা গোল করেছে মোট 14টি।
অবশ্যই পড়ুন: ভারতকে হারানোর পুরস্কার! লিটন দাসকে ODI দলেরও অধিনায়ক করল বাংলাদেশ
অন্যদিকে মোহনবাগান আজ পর্যন্ত চলতি কলকাতা ফুটবল লিগে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের ঠিক পরেই অর্থাৎ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে আবার ভবানীপুর। আর সেই দলের বিরুদ্ধেই আগামী 7 তারিখের ম্যাচে নামতে চলেছে সবুজ মেরুন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে মোহনবাগান হেরে গেলে পয়েন্ট তালিকায় অবনতি হবে তাদের।